গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জামায়াতের এমপি সাইফুলকে আরো মনোযোগী হতে বললেন স্পিকার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪২ পিএম, ১০ এপ্রিল ২০২৬ | আপডেট: ১০:০৬ এএম ২০২৬
জামায়াতের এমপি সাইফুলকে আরো মনোযোগী হতে বললেন স্পিকার
ছবি

জাতীয় সংসদ সদস্য সাইফুল আলম -ছবি সংগৃহীত

জাতীয় সংসদে আইন প্রণয়ন কার্যক্রমের মধ্যে ভিন্ন প্রসঙ্গ তোলায় জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলমকে ‘আরো মনোযোগী’ হওয়ার পরামর্শ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংসদ সভাপতি এও বলেছেন, এভাবে আইন প্রণয়ন কর্মসূচিতে বাধা সৃষ্টি হচ্ছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকালের বৈঠকে আমানত সুরক্ষা বিল, ২০২৬ প্রস্তাব ওঠার সময় এ ঘটনা ঘটে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ব্যাংক আমানত বীমা আইন, ২০০০ রহিত করে হালনাগাদ আইন প্রণয়নের লক্ষ্যে আমানত সুরক্ষা বিল, ২০২৬ উত্থাপনের অনুমতি চান। স্পিকার অনুমতি দিলে তিনি বিলটি সংসদে উত্থাপন করেন।
এরপর স্পিকার বিলটি উত্থাপিত আকারে অবিলম্বে বিবেচনার প্রস্তাব তুলতে অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানান। প্রস্তাব তোলার পর কণ্ঠভোটের আগে ঢাকা-১২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম কথা বলার সুযোগ চান। তখন স্পিকার তাকে জিজ্ঞেস করেন, মাননীয় সদস্য সাইফুল আলম ঢাকা-১২, আপনি কিসের উপরে, কোন বিলের উপর আপত্তি দিতে চান?

জবাবে সাইফুল আলম বলেন, আমি ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ ২০২৫ সংরক্ষণের পক্ষে কথা বলতেছিলাম। তখনই স্পিকার বলেন, এটা তো উত্থাপন করা হয় নাই, এই নামে কোনো বিল নাই তো এখন। এরপর সাইফুল আলম বলেন, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ জি, আসসালামু আলাইকুম।
তখন তার উদ্দেশে স্পিকার বলেন, মাই গড, মাননীয় সদস্য আরো মনোযোগী হবেন। আইন প্রণয়ন কর্মসূচির মধ্যে আপনি বাধা দিচ্ছেন। এরপরই তিনি ভোটে যান এবং বলেন, সংসদের সামনে প্রশ্ন হলো সংসদে উত্থাপিত আকারে আমানত সুরক্ষা বিল ২০২৬ অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক।
পরে কণ্ঠভোটে বিলটি অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হয়ে উত্থাপিত আকারে সর্বসম্মতিক্রমে পাস হয়।

বিরতির আগে বৈঠকের শেষ দিকে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, প্রথমে যে কার্যতালিকা তাদের দেওয়া হয়েছিল, সেখানে ‘ব্যাংক রেজুলেশন আইন’ ছিল। সেটি আলাদাভাবে আসবে কি না, তা নিয়ে তারা বিভ্রান্তিতে পড়েছেন। জবাবে স্পিকার হাফিজ উদ্দিন বলেন, ‘পরে আসবে, আসবে।’
সানা/আপ্র/১০/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই