গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কুমিরের মুখে কুকুরের ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১০:৪১ পিএম, ১১ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৪:০৯ এএম ২০২৬
কুমিরের মুখে কুকুরের ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল
ছবি

ছবি সংগৃহীত

বাগেরহাটের হজরত খানজাহান (রহ.) এর মাজার-সংলগ্ন দিঘিতে কুমিরের মুখে একটি কুকুর পড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ঘিরে নানা দাবি ছড়িয়ে পড়লেও স্থানীয়দের ভাষ্য ঘটনাটি পরিকল্পিত নয়, বরং সম্পূর্ণ দুর্ঘটনা।

ঘটনার পর থেকে মাজার এলাকায় দর্শনার্থীদের মধ্যে কৌতূহল বাড়লেও, অনেকেই সামাজিক মাধ্যমে দেখা তথ্যকে সত্য ধরে নিচ্ছেন। ভাইরাল পোস্টগুলোতে দাবি করা হয়, কুকুরটিকে ইচ্ছাকৃতভাবে কুমিরের খাদ্য হিসেবে পানিতে ফেলে দেওয়া হয়েছে, এমনকি কারো কারো অভিযোগ কুকুরটির পা বেঁধে দেওয়া হয়েছিল। তবে এসব দাবির সত্যতা মেলেনি।

মাজারের খাদেম, নিরাপত্তাকর্মী ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৮ এপ্রিল বিকেলে একটি অসুস্থ কুকুর এলাকায় কয়েকজনকে কামড় দেয়। স্থানীয়রা সেটিকে তাড়াতে গেলে কুকুরটি দৌড়ে ঘাটের দিকে চলে যায়।

মাজারের নিরাপত্তাকর্মী মো. ফোরকান হাওলাদার জানান, কুকুরটি তাকে আঁচড় দিলে তিনি পা ঝাড়া দেন। এতে কুকুরটি পাশের দিঘিতে পড়ে যায়। পরে দিঘিতে থাকা কুমিরটি কুকুরটিকে ধরে পানির নিচে নিয়ে যায়, বলেন তিনি। এ ঘটনায় আহত হয়ে তিনি বাগেরহাট জেলা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুকুরটি আগে থেকেই অসুস্থ ও আক্রমণাত্মক ছিল। এটি কয়েকজন মানুষকে কামড়ানোর পাশাপাশি কিছু গৃহপালিত প্রাণীকেও আক্রমণ করে। স্থানীয়দের তাড়ায় সেটি দিঘির দিকে গিয়ে পড়ে।

মাজারসংলগ্ন এক দোকানি জানান, কুকুরটি একটি শিশুকেও কামড় দেয়। পরে সেটি পানিতে পড়ে গেলে কুমিরটি ধরে নেয়। এখন সামাজিক মাধ্যমে অনেক ভুল তথ্য ছড়ানো হচ্ছে, বলেন তিনি।

স্থানীয় যুবক মেহেদী হাসান তপু বলেন, দীর্ঘদিন ধরে দিঘির কুমিরটি মানুষের সঙ্গে কিছুটা অভ্যস্ত হলেও এটি একটি বন্য প্রাণী। হঠাৎ সামনে কিছু পড়লে কুমির আক্রমণ করতেই পারে। তখন পানিতে নেমে উদ্ধার করতে যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ ছিল,বলেন তিনি।

মাজারের খাদেমরা জানান, বর্তমানে দিঘিতে একটি মাত্র কুমির রয়েছে। আগের কুমিরগুলো বিলুপ্তির পথে গেলে ২০০৫ সালে ভারত থেকে নতুন কুমির এনে এখানে অবমুক্ত করা হয়।

মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বলেন, ঘটনাটি দুর্ঘটনা হলেও সামাজিক মাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। যাচাই ছাড়া কিছু প্রচার না করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি।

ভাইরাল ভিডিওটি বাস্তব ঘটনার অংশ হলেও, সেটিকে ঘিরে ছড়ানো অনেক তথ্য অতিরঞ্জিত বা ভিত্তিহীন। সংশ্লিষ্টদের মতে, এটি ছিল আকস্মিক একটি দুর্ঘটনা ইচ্ছাকৃত কোনো ঘটনা নয়।

এসি/আপ্র/১১/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই