গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

স্থানীয় নির্বাচনে প্রার্থী দেবে জাতীয় পার্টির অংশ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৩ পিএম, ১১ এপ্রিল ২০২৬ | আপডেট: ০১:০৭ এএম ২০২৬
স্থানীয় নির্বাচনে প্রার্থী দেবে জাতীয় পার্টির অংশ
ছবি

ছবি সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বাধীন জাতীয় পার্টির একটি অংশ।

শনিবার (১১ এপ্রিল) সকালে ঢাকার গুলশানে চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের বাসভবনে প্রেসিডিয়াম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে দলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করেন আনিসুল ইসলাম মাহমুদ।

দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার সূচনা বক্তব্যে বলেন, দলকে তৃণমূল পর্যায়ে সংগঠিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। আগামী মাসে কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি সভার মাধ্যমে ঢাকাসহ সারাদেশে সাংগঠনিক কর্মসূচি জোরদার করা হবে বলেও সিদ্ধান্ত হয়।

তিনি আরো বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের মাঝে তুলে ধরতে পারলে দলটি আবারো ক্ষমতায় ফিরতে সক্ষম হবে। তবে এর আগে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করা জরুরি।

সভায় আরো বক্তব্য রাখেন দলের নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা, জহিরুল ইসলাম জহির ও মোস্তফা আল মাহমুদ।

উল্লেখ্য, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ওপর আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার পর গত ৯ আগস্ট ‘ঐক্য সম্মেলন’ করে আলাদা অবস্থান নেন আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারসহ দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা। পরবর্তীতে রওশন অংশ থেকে বেরিয়ে এসে আরো কয়েকজন নেতা তাদের সঙ্গে যুক্ত হন।


সানা/ডিসি/আপ্র/১১/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই