গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

মেনু

হাদি হত্যায় অস্ত্র বিক্রেতা তিন দিনের রিমান্ডে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০১ পিএম, ১৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৩:৪৮ এএম ২০২৬
হাদি হত্যায় অস্ত্র বিক্রেতা তিন দিনের রিমান্ডে
ছবি

অভিযুক্ত মাজেদুল হক ওরফে হেলাল -ছবি সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যায় ব্যবহৃত অস্ত্রের ‘বিক্রেতা’ হিসেবে অভিযুক্ত মাজেদুল হক ওরফে হেলালকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

বুধবার (১৫ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন। প্রসিকিউশন পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অভিযুক্ত হেলাল চট্টগ্রামের চকবাজার এলাকার হারেছ শাহ মাজার লেন থেকে মঙ্গলবার ডিবি পুলিশের হাতে গ্রেফতার হন। তিনি চট্টগ্রামের ‘হামিদুল হক আর্মস অ্যান্ড কোং’ নামের একটি অস্ত্র বিক্রির দোকানের মালিক।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রো (পূর্ব) এর সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা সাত দিনের রিমান্ড আবেদন করলেও আদালত তিন দিনের অনুমতি দেন।

তদন্ত সূত্রে জানা যায়, হাদি হত্যায় ব্যবহৃত পিস্তলটি নরসিংদী এলাকা থেকে উদ্ধার করা হয়। ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, ওই অস্ত্র থেকেই গুলি ছোড়া হয়েছিল। পরে মাইক্রো অ্যানালাইসিস পরীক্ষায় অস্ত্রটির সিরিয়াল নম্বরও শনাক্ত করা হয়।

তদন্তে আরো উঠে এসেছে, অস্ত্রটি প্রথমে ঢাকার একটি প্রতিষ্ঠান আমদানি করে এবং পরে ২০১৭ সালে চকবাজারের একটি অস্ত্র ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে। পরবর্তীতে ২০১৮ সালে সেটি চট্টগ্রামের হামিদুল হক আর্মস অ্যান্ড কোং-এর কাছে যায়।

অভিযুক্ত মাজেদুল হক হেলাল ওই দোকানের মালিক। তার নামে লাইসেন্স থাকলেও তা ২০১৪ সালের পর নবায়ন করা হয়নি বলে তদন্তে উল্লেখ করা হয়েছে।

তদন্ত কর্মকর্তার মতে, লাইসেন্স নবায়ন ছাড়াই অস্ত্র কেনাবেচার মাধ্যমে এটি কীভাবে অপরাধীদের হাতে পৌঁছেছে, তা জানতে হেলালকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

আদালতে শুনানির সময় হেলালের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না এবং তিনি বক্তব্য দিতে চাননি বলে জানা যায়।

উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর বিজয়নগর এলাকায় নির্বাচনী গণসংযোগের সময় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় ইতিমধ্যে একাধিক আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হলেও পরে অধিকতর তদন্তের নির্দেশ দেয় আদালত।


সানা/ডিসি/আপ্র/১৫/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আজ ঢাকায় আসছেন দিল্লির মার্কিন রাষ্ট্রদূত
৩০ জুলাই ২০২৬

আজ ঢাকায় আসছেন দিল্লির মার্কিন রাষ্ট্রদূত

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর ঢাকায় আসছেন আজ বৃহস্পতিবার (৩০ জুলাই)।তিন দিনের এই সফরে...

মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা পুলিশ হেডকোয়ার্টার্সের
৩০ জুলাই ২০২৬

মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা পুলিশ হেডকোয়ার্টার্সের

প্রতিটি মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তা...

ইউএনওকে ফুল দিয়ে বরণ জামায়াতের এমপির, প্রটোকল নিয়ে প্রশ্ন
৩০ জুলাই ২০২৬

ইউএনওকে ফুল দিয়ে বরণ জামায়াতের এমপির, প্রটোকল নিয়ে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুরে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরুকে কার্যালয়ে গিয়ে ফুল...

চীন-ভারত সম্পর্ক নিয়ে পররাষ্ট্রমন্ত্রী: ‘এটা স্ত্রী-সতিনের মারামারি নয়’
৩০ জুলাই ২০২৬

চীন-ভারত সম্পর্ক নিয়ে পররাষ্ট্রমন্ত্রী: ‘এটা স্ত্রী-সতিনের মারামারি নয়’

কোনো একটি দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন মানেই অন্য দেশের সঙ্গে সম্পর্কের অবনতি নয় বলে মন্তব্য করেছেন পর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

শিল্পী বললেন ‘শ্রাবণের মেঘগুলো’ এখন প্রতিবাদের ভাষা

‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে গানটি সিলেটের এক শিক্ষিকাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া সমালোচনার বিরুদ্ধে দেশজুড়ে শিক্ষকদের সংহতির প্রতীক হয়ে উঠেছে। গানটির গায়ক মেজবাহ রহমান বলেন, “আমাদের এই গানটি যে অন্যায্য সমালোচনার বিরুদ্ধে একটি বড় সামাজিক আন্দোলনের ভাষা হয়ে উঠবে, তা কখনো ভাবিনি। গানটি মূলত প্রকৃতিকে ঘিরে তৈরি হয়েছিল। কিন্তু যেভাবে এটি ছড়িয়ে পড়েছে, তাতে এখন এটি অনেকের কাছে প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়িয়েছে।” প্রিয় পাঠক, আপনি কি মনে করেন গানটি সত্যিই প্রতিবাদের চূড়ান্ত পর্যায়ে এসেছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে