গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কান্না থামাতে মুখ চেপে শিশুহত্যার অভিযোগ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪০ পিএম, ১৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৬:৩৯ এএম ২০২৬
কান্না থামাতে মুখ চেপে শিশুহত্যার অভিযোগ
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর দারুস সালাম থানার বর্ধনবাড়ী এলাকায় তিন মাসের এক শিশুকে মায়ের সামনে মুখ চেপে ধরে হত্যার অভিযোগ উঠেছে সৎবাবার বিরুদ্ধে। শিশুটির মা রাজিয়া খাতুন অভিযোগ করেছেন, শিশুর কান্না থামাতে ব্যর্থ হয়ে অভিযুক্ত ব্যক্তি হুমকি দিয়ে পরে মুখ চেপে ধরেন, এতে দম বন্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়।

ঘটনাটি ঘটে শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত অপূর্ব শিশুটির মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। ঘটনার সময় শিশুটি মায়ের পাশে বিছানায় কান্না করছিল। এ সময় অপূর্ব শিশুর কান্না থামাতে না পারলে তাকে মেরে ফেলার হুমকি দেন বলে অভিযোগে বলা হয়েছে।

পরিবারের অভিযোগ অনুযায়ী, কান্না না থামায় শিশুটির মুখ জোর করে চেপে ধরা হয়। কিছুক্ষণের মধ্যেই শিশুটি নিস্তেজ হয়ে পড়ে এবং পরে তার মৃত্যু হয়।

শিশুটির মায়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্তকে আটক করে থানায় সোপর্দ করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অপূর্ব কিছুদিন আগে মাদকের মামলায় কারাগারে ছিলেন এবং এক সপ্তাহ আগে জামিনে মুক্তি পান। এরপর তিনি শিশুটির মা রাজিয়া খাতুনকে বিয়ে করেন বলে জানা গেছে।

ঘটনার পর শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।
সানা/আপ্র/১৭/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’
১৪ সেপ্টেম্বর ২০২৬

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’

নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্...

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই