গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জাতীয় নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি, আহ্বায়ক মনিরা ও সদস্য সচিব মিতু

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৭ পিএম, ১৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:৪৭ এএম ২০২৬
জাতীয় নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি, আহ্বায়ক মনিরা ও সদস্য সচিব মিতু
ছবি

মনিরা শারমিন, মাহমুদা আলম মিতু -ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সহযোগী সংগঠন জাতীয় নারীশক্তির ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব মাহমুদা আলম মিতুকে সদস্য সচিব করে নারীশক্তির এ আহ্বায়ক কমিটি গঠন করার তথ্য শনিবার (১৮ এপ্রিল) দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের ‘নির্দেশ ও অনুমোদনক্রমে’ নারীশক্তির এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য শীর্ষ পদের মধ্যে সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন সানজিদা বুশরা মিশমা ও মুখ্য সংগঠকের পদে এসেছেন জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া নুসরাত তাবাসসুম।

পাঁচ যুগ্ম আহ্বায়ক হলেন-হাফসা জাহান, নাবিলা তাসনিদ, খন্দকার খালেদা আক্তার, আশরেফা খাতুন ও মুনা হাফসা। সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন মঞ্জিলা ঝুমা।
ছয় যুগ্ম সদস্য সচিব পদে আছেন-দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি, নাহিদা বুশরা, কাজী আয়েশা আহমেদ, নীলা আফরোজ, মাহমুদা রিমি ও ইসরাত জাহান বিন্দু।
যুগ্ম মুখ্য সংগঠকের সাতটি পদে এসেছেন ইশরাত জাহান, উরসী মাহফিলা, সাদিয়া আফরিন, জয়ন্তী বিশ্বাস, সোনিয়া লুবনা, নাফিসা মুশতারী ও নাদিয়া ইসলাম মিম। এছাড়া সংগঠক পদে আছেন রেহনুমা রুমা, ফারজানা আক্তার, মনি মুক্তা, সেজুতি আক্তারসহ ৩০ জন।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাকে হটানোর আন্দোলনে সামনের সারিতে থাকা নেতাদের গড়া এনসিপির আত্মপ্রকাশ ঘটে গেল বছর ফেব্রুয়ারিতে। প্রায় এক বছর পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট বেঁধে ছয় আসনে জয় পায় দলটি।


সানা/ডিসি/আপ্র/১৮/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’
১৪ সেপ্টেম্বর ২০২৬

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’

নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্...

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই