গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

মেনু

‘যেকোনো মুহূর্তে’ যুদ্ধ শুরুর আভাস দিলো ইরান

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৮ পিএম, ১৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৮:০৮ এএম ২০২৬
‘যেকোনো মুহূর্তে’ যুদ্ধ শুরুর আভাস দিলো ইরান
ছবি

ছবি সংগৃহীত

টানা ৩৮ দিনের সংঘাতের পর যে সাময়িক যুদ্ধবিরতি চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে, তার মেয়াদ ফুরিয়ে আসছে ক্রমশ। এর মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় বিবাদমান দুই পক্ষ এক দফা স্থায়ী যুদ্ধবিরতি টানার লক্ষ্যে আলোচনার টেবিলে বসলেও ভেস্তে গেছে তা। ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে নিজেদের শর্ত মেনে নিতে এখন হুমকির পাশাপাশি নানাভাবে চাপ দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাময়িক যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ইরানকে আবারও আলোচনার টেবিলে বসাতে জোর তৎপরতা চালাচ্ছে পাকিস্তান ও মিসরও।

কিন্তু, ট্রাম্পের লাগাতার হুমকি-ধমকি ও বিশ্বাসঘাতকতাপূর্ণ কর্মকাণ্ডে আলোচনার টেবিল থেকে দূরে সরে যাচ্ছে ইরান। এ অবস্থায় ‘যেকোনো মুহূর্তে’ আবার যুদ্ধ শুরু হতে পারে বলেও আভাস দিয়েছে দেশটি। 

ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের ওপর তেহরানের কোনো আস্থা নেই এবং ‘যেকোনো মুহূর্তে’ আবার যুদ্ধ শুরু হতে পারে।

রোববার (১৯ এপ্রিল) স্থানীয় সময় ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে এমন কথা বলেছেন তিনি।

স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার অগ্রগতি নিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া বক্তব্যে ইরানের সামরিক সক্ষমতার প্রশংসা করে বাঘের গালিবাফ বলেন, ইরানি বাহিনী শত্রুদের ১৮০টি ড্রোন এবং একটি এফ-৩৫ যুদ্ধবিমানে আঘাত করেছে। এই এফ-৩৫-এ আঘাত করা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি প্রযুক্তিগত ও নকশাগত বিভিন্ন সক্ষমতার সমন্বয়ে পরিচালিত একটি অপারেশন।
 
তিনি আরো বলেন, এফ-৩৫-এর কাছে বিস্ফোরিত হওয়া ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষকে বুঝিয়ে দিয়েছে আমাদের কী ধরনের সক্ষমতা রয়েছে।

এদিকে ইসরাইলের সামরিক ও রাজনৈতিক সূত্রের বরাতে দেশটির রেডিও জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে দেশটির সেনাবাহিনীকে।

সেইসঙ্গে ইরানের বন্দরগুলোতে অবরোধ কর্মসূচি জোরদারে ১২টির বেশি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এই কর্মসূচিতে অংশ নিয়েছেন ১০ হাজারের বেশি সেনা ও অন্তত ১০০ যুদ্ধবিমান।

অন্যদিকে এবার টোল দিয়েও কোনো জাহাজ হরমুজ অতিক্রম করতে পারবে না বলে ঘোষণা করেছে ইরান। এই পথ দিয়ে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলেই সেটিতে হামলা করা হবে স্পষ্ট বার্তা দিয়েছে দেশটির নৌবাহিনী।  

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে। ওয়াশিংটন পূর্বসম্মত কাঠামোর বাইরে গিয়ে ‘নতুন ও অতিরিক্ত দাবি’ তোলায় এই অচলাবস্থা তৈরি হয়েছে।

তবে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির জন্য এখনো বেশ জোরালোভাবে কাজ করছে মিসর ও পাকিস্তান। মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি বলেছেন, ‘আশা করি, শিগগিরই আমরা এটি করতে পারব। শুধু আমাদের অঞ্চলেই নয় বরং পুরো বিশ্বই এই যুদ্ধের কারণে ভুগছে।’

এছাড়া, পাকিস্তান সরকারের কয়েকটি সূত্রের দাবি, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল সম্ভবত আগামী সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় দফার কারিগরি পর্যায়ের আলোচনায় বসতে যাচ্ছে। তাদের লক্ষ্য হলো, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সপ্তাহব্যাপী চলা সংঘাতের একটি স্থায়ী সমাধান চূড়ান্ত করা, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও মধ্যপ্রাচ্যের জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে।

আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য এই আলোচনাকে কেন্দ্র করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আলোচনার তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও ২১ এপ্রিল যুক্তরাষ্ট্র–ইরান বিদ্যমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই এ বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে। 

এসি/আপ্র/১৯/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ইউএনওকে ফুল দিয়ে বরণ জামায়াতের এমপির, প্রটোকল নিয়ে প্রশ্ন
৩০ জুলাই ২০২৬

ইউএনওকে ফুল দিয়ে বরণ জামায়াতের এমপির, প্রটোকল নিয়ে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুরে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরুকে কার্যালয়ে গিয়ে ফুল...

চীন-ভারত সম্পর্ক নিয়ে পররাষ্ট্রমন্ত্রী: ‘এটা স্ত্রী-সতিনের মারামারি নয়’
৩০ জুলাই ২০২৬

চীন-ভারত সম্পর্ক নিয়ে পররাষ্ট্রমন্ত্রী: ‘এটা স্ত্রী-সতিনের মারামারি নয়’

কোনো একটি দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন মানেই অন্য দেশের সঙ্গে সম্পর্কের অবনতি নয় বলে মন্তব্য করেছেন পর...

ভারত সফরের সিদ্ধান্ত ঢাকার প্রধানমন্ত্রীর অপেক্ষায় দিল্লি
২৯ জুলাই ২০২৬

ভারত সফরের সিদ্ধান্ত ঢাকার প্রধানমন্ত্রীর অপেক্ষায় দিল্লি

ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের আমন্ত্রণে সাড়া দিয়ে দিল্ল...

চলে গেলেন স্বর্ণযুগের প্রযোজক মুস্তাফিজুর রহমান
২৯ জুলাই ২০২৬

চলে গেলেন স্বর্ণযুগের প্রযোজক মুস্তাফিজুর রহমান

বাংলাদেশের টেলিভিশন নাটকের স্বর্ণযুগের অন্যতম নেপথ্য কারিগর, প্রযোজক ও নির্মাতা মুস্তাফিজুর রহমানকে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

শিল্পী বললেন ‘শ্রাবণের মেঘগুলো’ এখন প্রতিবাদের ভাষা

‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে গানটি সিলেটের এক শিক্ষিকাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া সমালোচনার বিরুদ্ধে দেশজুড়ে শিক্ষকদের সংহতির প্রতীক হয়ে উঠেছে। গানটির গায়ক মেজবাহ রহমান বলেন, “আমাদের এই গানটি যে অন্যায্য সমালোচনার বিরুদ্ধে একটি বড় সামাজিক আন্দোলনের ভাষা হয়ে উঠবে, তা কখনো ভাবিনি। গানটি মূলত প্রকৃতিকে ঘিরে তৈরি হয়েছিল। কিন্তু যেভাবে এটি ছড়িয়ে পড়েছে, তাতে এখন এটি অনেকের কাছে প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়িয়েছে।” প্রিয় পাঠক, আপনি কি মনে করেন গানটি সত্যিই প্রতিবাদের চূড়ান্ত পর্যায়ে এসেছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে