গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৯ এপ্রিল ২০২৬

মেনু

স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১২ পিএম, ১৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ২০:০৪ এএম ২০২৬
স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
ছবি

ছবি সংগৃহীত

স্কুল পর্যায়ে সংস্কৃতিচর্চা নিশ্চিত করা গেলে দেশে উগ্রবাদের স্থান থাকবে না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

রোববার (১৯ এপ্রিল) সকালে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক যৌথ আলোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা কারিকুলামে (পাঠ্যক্রম) সাংস্কৃতিক কার্যক্রম জোরদারের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশনার আলোকে শিক্ষার্থীদের সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ ও নৈতিক চেতনা বিকাশে সহায়ক সাংস্কৃতিক কর্মকাণ্ড-কে পাঠ্যক্রমে আরো বিস্তৃত ও কার্যকরভাবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, সংগীত, নাটক, বিতর্ক, চিত্রাঙ্কনসহ বিভিন্ন সৃজনশীল কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা ইতিবাচক চিন্তাধারায় উদ্বুদ্ধ হয়। এতে তাদের মধ্যে দলগত চেতনা, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ গড়ে ওঠে। ফলে উগ্র চিন্তার প্রতি আকর্ষণ কমে যায়।

প্রতিমন্ত্রী বলেন, সাংস্কৃতিক চর্চা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং এটি একটি সুস্থ, সচেতন ও মানবিক প্রজন্ম গঠনের কার্যকর উপায় হিসেবে কাজ করে।

তিনি আরো বলেন, প্রাথমিক শিক্ষাই শিক্ষার্থীদের জীবনের ভিত্তি তৈরি করে। সেই ভিত্তিকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করতে প্রাথমিক শিক্ষাক্রমে সাংস্কৃতিক কার্যক্রম জোরদার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ প্রশিক্ষক দলের মাধ্যমেও শিক্ষার্থীদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হবে।

সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, একটি সুস্থ, সৃজনশীল ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে সাংস্কৃতিক কর্মকাণ্ড-র কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মাঝে সংস্কৃতিচর্চা আরও বিস্তৃত ও বিকশিত করতে আমরা সমন্বিত উদ্যোগ নিয়েছি। নির্ধারিত লক্ষ্য অর্জনে এসব কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা হবে।

সভায় আরো উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এসি/আপ্র/১৯/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘যেকোনো মুহূর্তে’ যুদ্ধ শুরুর আভাস দিলো ইরান
১৯ এপ্রিল ২০২৬

‘যেকোনো মুহূর্তে’ যুদ্ধ শুরুর আভাস দিলো ইরান

টানা ৩৮ দিনের সংঘাতের পর যে সাময়িক যুদ্ধবিরতি চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে, তার মেয়াদ ফু...

ঢাকায় গরম নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর
১৯ এপ্রিল ২০২৬

ঢাকায় গরম নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় বেশ কিছুদিন ধরে গরমে জনজীবন অতিষ্ঠ। আজও গরমের দাপট অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধি...

সৌদি আরব পৌঁছেছেন ৪ হাজার ৪৫৭ জন বাংলাদেশি হজযাত্রী
১৯ এপ্রিল ২০২৬

সৌদি আরব পৌঁছেছেন ৪ হাজার ৪৫৭ জন বাংলাদেশি হজযাত্রী

পবিত্র হজ ২০২৬ পালনের জন্য আনুষ্ঠানিক কার্যক্রমের অংশ হিসেবে ১৮ এপ্রিল থেকে বাংলাদেশি হজযাত্রীদের সৌ...

তিন দেশ থেকে এলো ৩৪ প্রবাসীর মরদেহ
১৯ এপ্রিল ২০২৬

তিন দেশ থেকে এলো ৩৪ প্রবাসীর মরদেহ

ভিন্ন-ভিন্ন ফ্লাইটে কুয়েত, মালয়েশিয়া ও লিবিয়া থেকে ৩৪ প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে।শনিবার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই