গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সংসদে সালাউদ্দিন আইয়ুবী

বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, হায় হায় করছে পরীক্ষার্থীরা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৬ পিএম, ১৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:৩৮ এএম ২০২৬
বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, হায় হায় করছে পরীক্ষার্থীরা
ছবি

সংসদে সালাউদ্দিন আইয়ুবী -ছবি সংগৃহীত

তীব্র বিদ্যুৎ সংকটের কারণে নিজ নির্বাচনি এলাকা গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে বলে সংসদকে জানিয়েছেন সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী। বিশেষ করে বিদ্যুৎ-বিভ্রাটে এসএসসি পরীক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন উল্লেখ করে তিনি বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

রোববার (১৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৬তম দিনে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সম্পূরক প্রশ্নে তিনি এসব কথা বলেন।  

সালাউদ্দিন আইয়ুবী বলেন, “বিদ্যুৎ না থাকার কারণে আমার এলাকার শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে। এসএসসি পরীক্ষার্থীরা আজ হায় হায় করছে। চতুর্দিকে বিদ্যুতের যে সংকট চলছে, তা উত্তরণে এখনই ব্যবস্থা গ্রহণ না করলে শিক্ষার্থীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।” পরীক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর কাছে এই সংকট সমাধানে তিনি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।  

কাপাসিয়ার পর্যটন সম্ভাবনা নিয়ে ধাধারচর এলাকাকে ‘দ্বিতীয় সেন্ট মার্টিন’ হিসেবে উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, “ঢাকা নিকটবর্তী হওয়ায় ধাধারচর পর্যটনের জন্য অত্যন্ত উপযোগী এলাকা। আমি পর্যটন মন্ত্রী মহোদয়কে অনুরোধ করবো, আপনি সুযোগ হলে এলাকাটি সফর করুন এবং সরকারি উদ্যোগে এটিকে বিশেষ পর্যটনের আওতায় নিয়ে আসুন।”  

সংসদের কেনাকাটায় দুর্নীতির অভিযোগ তুলে সালাউদ্দিন আইয়ুবী বলেন, “সংসদের বিভিন্ন পণ্য ও সরঞ্জাম ক্রয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। যে ক্যামেরা কেনার কথা ছিল ১৮ লাখ টাকায়, তা কেনা হয়েছে ৫৮ লাখ টাকায়। আবার যে জিনিস ৪ হাজার টাকায় কেনার কথা, সেটি কেনা হয়েছে ২১ হাজার টাকায়। অতীতেও বাংলাদেশে এমন দুর্নীতি হয়েছে।” এমন দুর্নীতি যেন আর না হয় এবং এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে সেই আহ্বান জানান এই সংসদ সদস্য। 
সানা/আপ্র/১৯/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই