গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৮ পিএম, ২০ এপ্রিল ২০২৬ | আপডেট: ০০:১৬ এএম ২০২৬
মন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা
ছবি

ছবি সংগৃহীত

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের দেশ-বিদেশ সফরকালে অনুসরণীয় রাষ্ট্রাচার সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত ১৬ এপ্রিল জারি করা এ নির্দেশনা সোমবার (২০ এপ্রিল) প্রকাশ করা হয়। এতে সরকারি সফরের বিভিন্ন ধাপে কারা উপস্থিত থাকবেন এবং কীভাবে প্রটোকল অনুসরণ করা হবে, তা বিস্তারিতভাবে নির্ধারণ করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, মন্ত্রী বা প্রতিমন্ত্রী বিদেশে যাওয়া ও দেশে ফেরার সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের অতিরিক্ত সচিব বা যুগ্মসচিব বিমানবন্দরে উপস্থিত থাকবেন। দেশের অভ্যন্তরে সফরের ক্ষেত্রে তাদের ইচ্ছানুযায়ী ঢাকা ত্যাগ ও প্রত্যাবর্তনের সময় একান্ত সচিব উপস্থিত থাকবেন।

জেলা পর্যায়ে সফরকালে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা আগমন ও বিদায়ে অভ্যর্থনা জানাবেন। তবে তাদের নিজস্ব সরকারি সফর বাতিল করার বাধ্যবাধকতা নেই; প্রয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক বা অতিরিক্ত পুলিশ সুপার দায়িত্ব পালন করবেন। মন্ত্রী ইচ্ছা প্রকাশ করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা সফরসূচি পরিবর্তন করতে পারবেন।

উপজেলা পর্যায়ে সফরের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট দপ্তরের স্থানীয় জ্যেষ্ঠ কর্মকর্তা অভ্যর্থনা ও বিদায়ের দায়িত্ব পালন করবেন। অপ্রয়োজনে জেলা প্রশাসক বা পুলিশ সুপারের উপস্থিতি প্রয়োজন হবে না।

এছাড়া বিমানবন্দর বা রেলস্টেশনে আগমন-প্রস্থানের সময় ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার বা যশোরের জেলা প্রশাসকদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। ট্রানজিট হিসেবে কোনো স্টেশন ব্যবহৃত হলে সংশ্লিষ্ট জেলার উপযুক্ত প্রতিনিধি উপস্থিত থাকবেন।

নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে সফরসূচি পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ সুপার প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। রেলপথে ভ্রমণের সময় সংশ্লিষ্ট রুটের সব পুলিশ স্টেশনকে অবহিত করা হবে এবং গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে পুলিশ সদস্য উপস্থিত থাকবেন।

সাধারণ নির্দেশনায় বলা হয়েছে, সফরসূচি যথাসময়ে সংশ্লিষ্টদের জানাতে হবে এবং পরিবর্তন হলে তা দ্রুত অবহিত করতে হবে। সরকারি ও ব্যক্তিগত সফরের পার্থক্য স্পষ্ট করে জানানো বাধ্যতামূলক। সরকারি সফরে যানবাহন ও আবাসনের ব্যবস্থা সরকার বহন করবে, আর ব্যক্তিগত সফরের ক্ষেত্রে প্রচলিত নিয়মে ব্যয় পরিশোধ করতে হবে।

এর আগে ২০২৪ সালের ২৭ আগস্ট জারি করা নির্দেশনার পরিবর্তে নতুন এই নির্দেশাবলি কার্যকর হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এসি/আপ্র/২০/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর, ভোট হবে সাত ধাপে
১৪ সেপ্টেম্বর ২০২৬

ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর, ভোট হবে সাত ধাপে

সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। প্রা...

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’
১৪ সেপ্টেম্বর ২০২৬

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’

নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্...

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই