গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পুলিশের ৯৯ শতাংশ সদস্যকে সৎ ও দায়িত্বশীল মনে করেন আইজিপি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৯ পিএম, ২১ এপ্রিল ২০২৬ | আপডেট: ০২:২১ এএম ২০২৬
পুলিশের ৯৯ শতাংশ সদস্যকে সৎ ও দায়িত্বশীল মনে করেন আইজিপি
ছবি

পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির -ছবি সংগৃহীত

পুলিশের ৯৯ শতাংশ সদস্য সৎ ও দায়িত্বশীল বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির। তিনি বলেছেন, অল্প কিছু অনিয়ম যাতে পুরো বাহিনীর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত না করে, সে জন্য অভ্যন্তরীণ শৃঙ্খলা ও জবাবদিহিতা আরও জোরদার করা প্রয়োজন।

সোমবার (২০ এপ্রিল) মালিবাগে সিআইডি সদর দপ্তরে অনুষ্ঠিত জানুয়ারি–মার্চ ২০২৬ সময়ের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, দায়িত্বশীলতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি আরও শক্তিশালী ও জনবান্ধব করা সম্ভব। সাম্প্রতিক সময়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি চ্যালেঞ্জিং হলেও সম্মিলিত উদ্যোগে তা অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে। একটি সফল জাতীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে পুলিশ সদস্যরা নতুন করে আত্মবিশ্বাস অর্জন করেছেন এবং জনগণের প্রশংসা পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

অপরাধ তদন্তে সিআইডির ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, সংস্থাটি দেশের বিচার ও আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তদন্তের গতি, মান ও সময়মতো নিষ্পত্তি নিশ্চিত করতে আরও পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদারকি এবং তদন্তকারীদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

অপরাধের মূল কারণ বিশ্লেষণ করে সমন্বিত পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়ে আইজিপি বলেন, দ্রুত প্রতিক্রিয়ার জন্য রেসপন্স টিম সর্বদা প্রস্তুত রাখতে হবে এবং মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে।

তিনি আরও বলেন, ব্যক্তিগত স্বার্থ বা অনৈতিক কর্মকাণ্ড পুলিশ বাহিনীর সামগ্রিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করে। তাই সব সদস্যকে পেশাদার আচরণ নিশ্চিত করে জনগণের আস্থা ও সম্মান অর্জনে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ। তিনি জানান, দুই দিনের সম্মেলনে বিভিন্ন ইউনিট তাদের কার্যক্রম, অর্জন ও চ্যালেঞ্জ তুলে ধরেছে এবং এর ভিত্তিতে আগামী তিন মাসের জন্য একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি সতর্ক করে বলেন, একজন সদস্যের ভুলে পুরো বাহিনীর সুনাম ক্ষুণ্ন হওয়া গ্রহণযোগ্য নয়। তাই সবাইকে দায়িত্বশীলতা বজায় রেখে কাজ করতে হবে। একই সঙ্গে ক্রাইম সিন ব্যবস্থাপনায় দ্রুত প্রতিক্রিয়া দল গঠন ও বিজ্ঞানভিত্তিক তদন্ত পদ্ধতি অনুসরণের নির্দেশনা দেন তিনি।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের কৃতিত্বপূর্ণ ও সাহসী কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়।
সানা/আপ্র/২১/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই