গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সাতসকালে ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৫ পিএম, ২১ এপ্রিল ২০২৬ | আপডেট: ২৩:০০ এএম ২০২৬
সাতসকালে ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ
ছবি

ছবি সংগৃহীত

সাতসকালে ভারত-মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চলে আঘাত হানা একটি মাঝারি মাত্রার ভূমিকম্পের কম্পন রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে অনুভূত হয়েছে।

আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা আর্থকোয়াক ট্র্যাকের তথ্যানুযায়ী, আজ (২১ এপ্রিল) মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৬টা ২৯ মিনিটে সংঘটিত এই ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ১। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের হোমালিন এলাকায়, যা ভারতের মণিপুর সীমান্তের নিকটবর্তী।

ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৬ কিলোমিটার গভীরে। ভূকম্পনের উৎপত্তি গভীরে হওয়ায় এর তীব্রতা ভূপৃষ্ঠে কিছুটা কম অনুভূত হয়। ফলে মাঝারি মাত্রার এই ভূমিকম্পটি ঢাকাসহ আশপাশের এলাকায় মৃদু কম্পন হিসেবে ধরা পড়ে। রাজধানীর বিভিন্ন এলাকায় বাসিন্দারা কয়েক সেকেন্ড স্থায়ী হালকা দুলুনি অনুভব করেছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সরাসরি কোনো বড় চ্যুতিরেখার ওপর অবস্থান না করলেও, পার্শ্ববর্তী মিয়ানমার ও উত্তর-পূর্ব ভারতের সক্রিয় টেকটনিক প্লেটের প্রভাবে এ ধরনের ভূমিকম্পের কম্পন দেশে অনুভূত হওয়া অস্বাভাবিক নয়।

এসি/আপ্র/২১/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’
১৪ সেপ্টেম্বর ২০২৬

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’

নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্...

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই