গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

মেনু

মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার, বহিষ্কার ৭

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৭ পিএম, ২১ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৪:৫২ এএম ২০২৬
মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার, বহিষ্কার ৭
ছবি

প্রথম দিনের পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থীরা সহজ প্রশ্নপত্র পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছে -ছবি সংগৃহীত

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার প্রথম দিনে সারাদেশে মোট ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এদিন ছয়জন পরীক্ষার্থী এবং একজন পরিদর্শকসহ মোট সাতজনকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানায়।

তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্রে মোট পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৩৪ হাজার ৮৫৩ জন। এর মধ্যে অংশ নেয় ১১ লাখ ২২ হাজার ৯৬৩ জন এবং অনুপস্থিত থাকে ১১ হাজার ৮৯০ জন। ঢাকা ও দিনাজপুর বোর্ডে দুইজন পরীক্ষার্থী বহিষ্কার হয়।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় কোরআন মজিদ ও তাজভিদ বিষয়ে ২ লাখ ৫৪ হাজার ৯০৩ জনের মধ্যে অংশ নেয় ২ লাখ ৪৩ হাজার ৬৯২ জন। অনুপস্থিত থাকে ১১ হাজার ২১১ জন এবং চারজন পরীক্ষার্থী বহিষ্কার হয়।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ১ লাখ ১৯ হাজার ২৫০ জনের মধ্যে অংশ নেয় ১ লাখ ১৬ হাজার ৯৪৩ জন। অনুপস্থিত ছিল ২ হাজার ৩০৭ জন। এ বোর্ডে একজন পরিদর্শককে বহিষ্কার করা হয়।

সাধারণ শিক্ষা বোর্ডে গড় অনুপস্থিতির হার ছিল ১ দশমিক ০৫ শতাংশ। এর মধ্যে বরিশাল বোর্ডে সর্বোচ্চ এবং দিনাজপুর বোর্ডে সর্বনিম্ন অনুপস্থিতি দেখা যায়। মাদরাসা বোর্ডে অনুপস্থিতি ছিল ৪ দশমিক ৪০ শতাংশ এবং কারিগরি বোর্ডে ১ দশমিক ৯৩ শতাংশ।

এদিকে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন রাজধানীসহ বিভিন্ন জেলার একাধিক পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। তিনি ঢাকার সাভার, মানিকগঞ্জ ও রাজধানীর কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেন এবং পরীক্ষার পরিবেশ পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে তিনি বলেন, পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি অভিভাবকদের কেন্দ্রের আশপাশে ভিড় না করার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের নির্ভয়ে পরীক্ষা দেওয়ার পরামর্শ দেন।

শিক্ষামন্ত্রী আরো জানান, পরীক্ষাকেন্দ্রে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং নিয়ন্ত্রণ কক্ষ থেকে কেন্দ্রগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।

অন্যদিকে প্রথম দিনের পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থীরা সহজ প্রশ্নপত্র পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছে। অনেক শিক্ষার্থী জানিয়েছে, তারা ভালোভাবে পরীক্ষা সম্পন্ন করতে পেরেছে। তবে কয়েকজন শিক্ষক প্রশ্নপত্রের মান ও কিছু অংশ গাইড বই নির্ভর হওয়া নিয়ে মন্তব্য করেছেন।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, প্রশ্নপত্র প্রণয়ন ও মান নিয়ন্ত্রণে বিশেষজ্ঞদের মাধ্যমে মডারেশন করা হয়েছে এবং তা মানসম্মত ছিল বলে তারা মনে করেন।

সিসিটিভি নজরদারিতে শান্তিপূর্ণ এসএসসি পরীক্ষা: শিক্ষা মন্ত্রণালয়ের সরাসরি সিসিটিভি পর্যবেক্ষণের আওতায় সারাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিন এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এবারের পরীক্ষায় প্রথমবারের মতো প্রতিটি পরীক্ষাকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার নিয়ন্ত্রণ ও তথ্য সংরক্ষণ ব্যবস্থাও রাখা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। এর মাধ্যমে কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে।

নির্দেশনা অনুযায়ী, সিসিটিভিতে ধারণ করা ভিডিও সংরক্ষণ করতে হবে এবং প্রতি সাত দিন পরপর তা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠাতে হবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার কন্ট্রোল রুমে দায়িত্বে থাকা এক উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জানান, পরীক্ষা সুন্দর ও শান্তিপূর্ণভাবে চলছে এবং কোথাও কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি। তিনি আরো বলেন, কেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্টদের সতর্ক রাখা হয়েছে এবং পরীক্ষার্থীরাও নির্বিঘ্ন পরিবেশে পরীক্ষায় অংশ নিচ্ছেন।

গত বছরের প্রশ্ন বিতরণ, ১ ঘণ্টা ২৫ মিনিট পর টের পেলো পরীক্ষার্থীরা: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্রে ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনা ঘটেছে। পরীক্ষা শুরুর ১ ঘণ্টা ২৫ মিনিট পর পুরোনো প্রশ্নের বিষয়টি নজরে এসে ১৭৭ জন শিক্ষার্থীর। এরপরই পরীক্ষা কেন্দ্রে হট্টগোল শুরু হয় এবং পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এমন ঘটনা ঘটে।

জানা গেছে, এসএসসি ২০২৬ সালে উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ বছর সিনহা উচ্চ বিদ্যালয়, দবরউদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়, মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় ও নাসিম মেমোরিয়াল ল্যাবরেটরি স্কুলের ৭৬০জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ১৭৭ শিক্ষার্থীকে ২০২৫ সালের সিলেবাসের প্রশ্ন সরবরাহ করা হয়। পুরোনো প্রশ্নেই পরীক্ষার্থীরা এক ঘণ্টা ২৫ মিনিট পরীক্ষা দেয়। একপর্যায়ে পুরাতন প্রশ্নে পরীক্ষা দেওয়ার বিষয়টি তাদের নজরে আসে। পরে বিষয়টি কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্টদের অবগত করলে তাৎক্ষণিক ইউএনওকে জানিয়ে সঠিক প্রশ্ন সরবরাহ করা হয় এবং সময় বৃদ্ধি করে পরীক্ষা নেওয়া হয়।

সিনহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সায়মা আক্তার জানায়, আমাদের কেন্দ্রে দায়িত্বরতরা ২০২৫ সালের সিলেবাসের প্রশ্ন সরবরাহ করেন। পরীক্ষার প্রথম দিন হওয়ায় বিষয়টি প্রথমে নজরে আসেনি। পরবর্তীতে নজরে এলে আমাদের মধ্যে ভয় ও আতঙ্ক বিরাজ করে। কেউ কেউ ফেল করার ভয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।

মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী আয়মান রহমান জানায়, এমন ভুল হতে থাকলে আমাদের ভবিষ্যৎ শঙ্কায় পড়বে। পরবর্তীতে এমন পরিস্থিতি যেন না হয় সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়া দরকার।

এক অভিভাবক বলেন, কেন্দ্র সচিবের দায়িত্বে গাফলতির কারণে সন্তানদের ভবিষ্যত অন্ধকারের দিকে যাচ্ছিল। এমন দায়িত্বহীন ব্যক্তিকে অব্যাহতি দেওয়া উচিত। কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব মো.আবদুল মতিন সরকার জানান, সিলেবাসের সাল দৃষ্টিগোচর না হওয়ার কারণে এমন হয়েছে। তাছাড়া প্রশ্নের অতিরিক্ত আরো দুটি প্রশ্নের প্যাকেট বেশি আসার কারণে বিষয়টি নজরে আসেনি। ফলে এমন পরিস্থিতি হয়েছে। আগামী দিনগুলোতে এ বিষয়টি মাথায় রেখে দায়িত্ব পালন করা হবে।


সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, পুরাতন সিলেবাসে পরীক্ষার বিষয়টি নজরে আসা মাত্র বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে অতিরিক্ত সময় দিয়ে নতুন সিলেবাসে পরীক্ষা নেওয়া হয়েছে। আশা করি পরীক্ষার্থীদের মধ্যে তেমন সমস্যা হবে না। শিক্ষার্থীদের এ বিষয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই।

 

সানা/ডিসি/আপ্র/২১/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকটের ফের সতর্কতা
৩০ জুলাই ২০২৬

তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকটের ফের সতর্কতা

মহেশখালীস্থ এলএনজি (এলএনজি) টার্মিনালসমূহে কারিগরি ত্রুটির কারণে রি-গ্যাসিফাইড এলএনজি (আরএলএনজি) সরব...

প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
৩০ জুলাই ২০২৬

প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করেছেন তিনজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত...

আজ ঢাকায় আসছেন দিল্লির মার্কিন রাষ্ট্রদূত
৩০ জুলাই ২০২৬

আজ ঢাকায় আসছেন দিল্লির মার্কিন রাষ্ট্রদূত

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর ঢাকায় আসছেন আজ বৃহস্পতিবার (৩০ জুলাই)।তিন দিনের এই সফরে...

মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা পুলিশ হেডকোয়ার্টার্সের
৩০ জুলাই ২০২৬

মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা পুলিশ হেডকোয়ার্টার্সের

প্রতিটি মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

শিল্পী বললেন ‘শ্রাবণের মেঘগুলো’ এখন প্রতিবাদের ভাষা

‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে গানটি সিলেটের এক শিক্ষিকাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া সমালোচনার বিরুদ্ধে দেশজুড়ে শিক্ষকদের সংহতির প্রতীক হয়ে উঠেছে। গানটির গায়ক মেজবাহ রহমান বলেন, “আমাদের এই গানটি যে অন্যায্য সমালোচনার বিরুদ্ধে একটি বড় সামাজিক আন্দোলনের ভাষা হয়ে উঠবে, তা কখনো ভাবিনি। গানটি মূলত প্রকৃতিকে ঘিরে তৈরি হয়েছিল। কিন্তু যেভাবে এটি ছড়িয়ে পড়েছে, তাতে এখন এটি অনেকের কাছে প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়িয়েছে।” প্রিয় পাঠক, আপনি কি মনে করেন গানটি সত্যিই প্রতিবাদের চূড়ান্ত পর্যায়ে এসেছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে