গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দক্ষিণ আফ্রিকায় গুলিতে আ.লীগ নেতা নিহত

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৪৬ পিএম, ২২ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৮:২৯ এএম ২০২৬
দক্ষিণ আফ্রিকায় গুলিতে আ.লীগ নেতা নিহত
ছবি

ছবি সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন আওয়ামী লীগ নেতা আবু নাছের (৫০)। হামলার আশঙ্কা থাকায় আগে থেকেই নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বুলেটপ্রুফ গ্লাস স্থাপন এবং ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়োগ করলেও শেষ পর্যন্ত রক্ষা পাননি তিনি। গত মঙ্গলবার বিকেলে সোয়েটো শহরে এ ঘটনা ঘটে।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, সোয়েটোতে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে আবু নাছেরকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। ছয় থেকে সাত রাউন্ড গুলি করে তাঁর মৃত্যু নিশ্চিত করা হয়। পরিবারের দাবি, এটি সাধারণ ডাকাতির ঘটনা নয়; পরিকল্পিতভাবে ভাড়াটে খুনিদের দিয়ে তাঁকে হত্যা করা হয়েছে।

স্থানীয় প্রবাসীদের তথ্যমতে, নিরাপত্তা জোরদার থাকা সত্ত্বেও সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা চালায়। দীর্ঘদিনের এক ব্যবসায়িক বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছেন স্বজনেরা।

নিহত আবু নাছের নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের বাদামতলী এলাকার বাসিন্দা। দক্ষিণ আফ্রিকায় তাঁর একাধিক ব্যবসা, যার মধ্যে একটি শপিং মলও রয়েছে।

আবু নাছেরের বড় ছেলে আবু রাফসান জানান, তাঁর বাবা ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় যান এবং সেখানেই ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সম্প্রতি একটি বড় দোকানের অংশীদারিত্ব নিয়ে নোয়াখালীর আরেক ব্যবসায়ীর সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। সেই দ্বন্দ্বের পর থেকেই তাঁরা শঙ্কিত ছিলেন।

তিনি আরো বলেন, নিরাপত্তার জন্য দোকানে বুলেটপ্রুফ গ্লাস বসানো ও বডিগার্ড নিয়োগ করা হলেও মঙ্গলবার পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা সন্ত্রাসীরা গুলি চালায়। ঘটনাস্থলেই তাঁর বাবার মৃত্যু হয়।

আবু নাছের দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন বলে তাঁর পরিবার নিশ্চিত করেছে।


সানা/ডিসি/আপ্র/২২/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই