গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পুলিশের ২৪ কর্মকর্তার রদবদল সম্পন্ন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৭ পিএম, ২২ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৪:০৩ এএম ২০২৬
পুলিশের ২৪ কর্মকর্তার রদবদল সম্পন্ন
ছবি

ছবি সংগৃহীত

পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শকসহ ২৪ কর্মকর্তার দপ্তর পরিবর্তন করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ রদবদল কার্যকর করে।

বুধবার (২২ এপ্রিল) জারি করা আদেশে অতিরিক্ত আইজিপি, চারজন ডিআইজি, তিনজন অতিরিক্ত ডিআইজি ও কয়েকজন পুলিশ সুপারসহ মোট ২৪ কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি করা হয়। এর মধ্যে একটি আদেশে ১১ জন, আরেকটিতে ৯ জন এবং পৃথক আরেক আদেশে ৪ জন পুলিশ সুপারের রদবদল রয়েছে।

এর আগে মঙ্গলবার আরো ছয়জন পুলিশ সুপারের দায়িত্ব পরিবর্তন করা হয়। ফলে দুই দিনে মোট ৩০টি পদে রদবদল সম্পন্ন হলো।

রদবদলের তালিকায় পুলিশ টেলিকমের ডিআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) মো. রেজাউল করিম এবং রংপুর মহানগর পুলিশের কমিশনার মো. মজিদ আলীও রয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তারা নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।


সানা/ডিসি/আপ্র/২২/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই