গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সংসদের প্রশ্নোত্তরে নৌ পরিবহনমন্ত্রী

দেশে নদী দখলদার ২১ হাজার ৯৮২ জন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪০ পিএম, ২২ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৮:৩৯ এএম ২০২৬
দেশে নদী দখলদার ২১ হাজার ৯৮২ জন
ছবি

ছবি সংগৃহীত

দেশে নদ-নদীর অবৈধ দখলদার ২১ হাজার ৯৮২ জন বলে জাতীয় সংসদে জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (২২ এপ্রিল) সংসদের প্রশ্নোত্তর পর্বে এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে জাতীয় নদী রক্ষা কমিশনের হালনাগাদ তালিকার বরাত দিয়ে তিনি এ তথ্য দেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে এই জবাব উপস্থাপন করা হয়।
নৌমন্ত্রী বলেন, এই তালিকা ওয়েবসাইটে প্রকাশ এবং উচ্ছেদ কর্মপরিকল্পনা পাঠাতে সব জেলা প্রশাসককে অনুরোধ করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় বলছে, অবিলম্বে উচ্ছেদযোগ্য তালিকা পাওয়া সাপেক্ষে উচ্ছেদ কার্যক্রম চালানো হবে।

বিআইডব্লিউটিসির বহরে ৪৭ ফেরি: বিএনপির সংসদ সদস্য মোশাররফ হোসেনের প্রশ্নের জবাবে নৌমন্ত্রী বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা-বিআইডব্লিউটিসির অধীনে এখন ৪৭টি চলাচলযোগ্য ফেরি আছে। এর মধ্যে ১২টি ‘রো-রো’, ১৬টি ‘মিডিয়াম’, ৮টি ‘ইমপ্রুভড মিডিয়াম’ ও ১১টি ‘ইউটিলিটি’ ফেরি।

তিনি বলেন, বিআইডব্লিউটিসির জন্য ৩৫টি বাণিজ্যিক ও আটটি সহায়ক জলযান সংগ্রহ এবং দুটি নতুন শিপইয়ার্ড নির্মাণ প্রকল্পের আওতায় ছয়টি ইউটিলিটি ফেরি নির্মাণাধীন আছে। সেগুলো আগামী জুনের মধ্যে বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে। পুরোনো ফেরির বদলে আরো ১৫টি মিডিয়াম ফেরি, পাঁচটি ইউটিলিটি ফেরি এবং উপকূলীয় অঞ্চলের জন্য দুটি ‘রোপ্যাক্স ফেরি’ নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

আগামী বছরের শুরুতে পায়রা বন্দর পুরোপুরি চালুর আশা: পায়রা বন্দর পুরোপুরি চালু করার বিষয়ে আশার কথা বলেছেন নৌমন্ত্রী। তিনি বলেছেন, বন্দরের জেটি থেকে ঢাকা-কুয়াকাটা সড়কের সংযোগ স্থাপনে আন্ধারমানিক নদীর ওপর ১ হাজার ১৮০ মিটার দীর্ঘ চার লেনের সেতু এবং ৬ দশমিক ৩৫ কিলোমিটার ছয় লেনের টার্মিনাল সংযোগ সড়কের কাজ প্রায় শেষ পর্যায়ে।

চলতি বছরের ডিসেম্বর নাগাদ এ কাজ শেষ হলে আগামী বছরের শুরুতে বন্দরটি পুরোপুরি চালু হওয়ার আশা করা হচ্ছে, বলেন তিনি।
রবিউল আলম বলেন, রাবনাবাদ চ্যানেলের নাব্যতা ধরে রাখা এবং বন্দরের নিজস্ব খনন সক্ষমতা তৈরির জন্য খননযন্ত্র কেনার অনুমোদন পেলে ২০২৭-২৮ সালের মধ্যে পায়রা বন্দরে সব ধরনের জাহাজ চলাচল করতে পারবে।
সানা/আপ্র/২২/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই