গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

বিশ্ব বই দিবসে টঙ্গীতে পাঠচর্চার জাগরণ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:১২ পিএম, ২৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ০০:০৮ এএম ২০২৬
বিশ্ব বই দিবসে টঙ্গীতে পাঠচর্চার জাগরণ
ছবি

ছবি আজকের প্রত্যাশা

শাহজাহান শোভন, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: বিশ্ব বই ও কপিরাইট দিবস উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে বর্ণাঢ্য আয়োজনে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বইপাঠের গুরুত্ব নতুন করে তুলে ধরা হয়েছে। “আসুন বই পড়ার অভ্যাস গড়ে তুলি” এবং “একটি আলোকিত সমাজ গড়ে তুলি”—এই স্লোগানকে সামনে রেখে ২৩ এপ্রিল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে টঙ্গীর আউচপাড়া এলাকার আল-হেলাল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় দিনব্যাপী এই আয়োজন।

যুগান্তর স্বজন সমাবেশ টঙ্গী শাখা ও শুচি পাঠচক্র ও পাঠাগারের যৌথ উদ্যোগে “পুস্তকের আলোকধারায় মানবমনের জাগরণ” প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের টঙ্গী শাখার সভাপতি অলিদুর রহমান অলি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক শাহজাহান শোভন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন, গাজীপুরের সাধারণ সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন দৈনিক নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক মনসুর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছা থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শাহিন মিয়া।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন আল-হেলাল স্কুলের উপদেষ্টা আমিরুল আহসান হেলাল, নারী উদ্যোক্তা সখিনা আক্তার, কবি আতিক শাহরিয়ার, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান সাহা, সুশাসনের জন্য নাগরিক গাজীপুর মহানগর শাখার সভাপতি মনিরুল ইসলাম রাজিব, নারী উদ্যোক্তা শিউলী আক্তার ফাতেমা, পাপিয়া সুলতানা, গাজীপুর সমাজ কল্যাণ পাঠাগারের সভাপতি মাসুদ আলম, সাংবাদিক ইউনুস আলী, কাজী কেয়া, খাদিজা আক্তার মৌমি, আব্দুল মতিন তালুকদার, টুটুল বাঙালী, মো. সাইফুল, সৈয়দা রোকসানা পারভীন রুবি, কবি আল আমিন, মোসা. কিবরিয়া, আদনান জায়েদসহ অনেকে।

অনুষ্ঠানে বর্ণাঢ্য র‌্যালি, প্রাণবন্ত আলোচনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বইপাঠের প্রতি আগ্রহ সৃষ্টির আহ্বান জানানো হয়। পুরো আয়োজনজুড়ে ছিল জ্ঞানচর্চা ও সংস্কৃতির এক প্রাণবন্ত আবহ।

প্রধান অতিথি মুহাম্মদ হেদায়েত উল্লাহ বলেন, বই মানুষের চিন্তা-চেতনার দুয়ার উন্মোচন করে এবং অন্ধকার দূর করে জ্ঞানের আলো ছড়িয়ে দেয়। একটি ভালো বই শুধু তথ্যের উৎস নয়, বরং জীবন গঠনের পথনির্দেশক। তিনি বলেন, পাঠাভ্যাস একজন মানুষকে চিন্তাশীল, নৈতিক ও মানবিক করে তোলে এবং উন্নত জাতি গঠনে সহায়তা করে।

প্রধান আলোচক মনসুর আহমেদ বলেন, পাঠাভ্যাসই একজন মানুষকে প্রকৃত অর্থে জ্ঞানী ও মানবিক করে তোলে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে বইয়ের প্রতি ভালোবাসা জাগানো জরুরি।

বিশেষ অতিথি শাহিন মিয়া বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে বইপাঠের বিকল্প নেই। একটি আলোকিত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

কবি আতিক শাহরিয়ার বলেন, বইয়ের সান্নিধ্যে থেকে জ্ঞানের আলোয় আলোকিত হয়ে মানবিক ও প্রগতিশীল সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। শেখ কামরুল হাসান সাহা বলেন, সংবাদমাধ্যম ও পাঠচর্চা একে অপরের পরিপূরক; সচেতন সমাজ গঠনে উভয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মকে প্রযুক্তির পাশাপাশি বইয়ের প্রতি আগ্রহী করে তুলতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। দিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে বইপাঠকে জনপ্রিয় করে তোলার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের শেষে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, সম্মিলিত প্রচেষ্টায় বইপাঠের এই আন্দোলন সমাজজুড়ে ছড়িয়ে পড়বে এবং একটি জ্ঞানভিত্তিক, আলোকিত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সানা/আপ্র/২৪/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

১৫০ সাবেক সেনা কর্মকর্তার ভূতাপেক্ষ পদোন্নতি ও অবসর অনুমোদন
০৩ জুলাই ২০২৬

১৫০ সাবেক সেনা কর্মকর্তার ভূতাপেক্ষ পদোন্নতি ও অবসর অনুমোদন

আবদুল্লাহিল আমান আযমীসহ বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত, অপসারিত, অব্যাহতিপ্রাপ্ত এবং ব...

দেশের এক ইঞ্চি জমিও কাউকে দখল করতে দেওয়া হবে না: জামায়াত আমির
০৩ জুলাই ২০২৬

দেশের এক ইঞ্চি জমিও কাউকে দখল করতে দেওয়া হবে না: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্...

বড় পর্দায় বিশ্বকাপ আয়োজনে ডিএমপির বিশেষ নজরদারি
০৩ জুলাই ২০২৬

বড় পর্দায় বিশ্বকাপ আয়োজনে ডিএমপির বিশেষ নজরদারি

ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে রাজধানীতে বড় পর্দায় খেলা দেখার আয়োজনগুলোতে বিশেষ নজরদারি চালাবে ঢাকা মহ...

মিয়ানমারে ফের সংঘাত, সীমান্তজুড়ে রোহিঙ্গা আতঙ্ক
০৩ জুলাই ২০২৬

মিয়ানমারে ফের সংঘাত, সীমান্তজুড়ে রোহিঙ্গা আতঙ্ক

কক্সবাজারের টেকনাফ সীমান্তসংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে তীব্র সংঘাত ও বিমান হামলার ঘটনায়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই