গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রুশ বিপ্লবের বীর শহীদদের স্মরণে ঢাকায় বৃক্ষরোপণ কর্মসূচি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৫ পিএম, ২৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৭:১৫ এএম ২০২৬
রুশ বিপ্লবের বীর শহীদদের স্মরণে ঢাকায় বৃক্ষরোপণ কর্মসূচি
ছবি

ঢাকায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও সোভিয়েত যুগের বীর শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে -ছবি সংগৃহীত

ঢাকায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও সোভিয়েত যুগের বীর শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এবং ঢাকাস্থ রুশ হাউসের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।

শুক্রবার (২৪ এপ্রিল) ধানমন্ডি লেকে আয়োজিত এই কর্মসূচিতে ‘গার্ডেন অব মেমোরি’ শীর্ষক স্মারক উদ্যোগের অংশ হিসেবে গাছ রোপণ করা হয়। উদ্যোগটির মাধ্যমে গ্রেট প্যাট্রিয়টিক ওয়ার (১৯৪১–১৯৪৫)-এ প্রাণ হারানো সোভিয়েত বীরদের স্মরণ করা হয়।

আয়োজকদের মতে, ‘গার্ডেন অব মেমোরি’ রাশিয়া থেকে শুরু হওয়া একটি আন্তর্জাতিক কর্মসূচি, যেখানে প্রতি বছর বিভিন্ন দেশে একই সঙ্গে বৃক্ষরোপণের মাধ্যমে যুদ্ধাহত ও শহীদদের স্মৃতি সংরক্ষণ করা হয়। প্রতিটি রোপিত গাছকে একটি প্রাণের প্রতীক হিসেবে ধরা হয়, যা একই সঙ্গে ইতিহাস স্মরণ ও পরিবেশ সংরক্ষণের বার্তা বহন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এছাড়া ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসের মিনিস্টার-কাউন্সেলর ভিয়াচেস্লাভ সেন্টিউরিন এবং ঢাকাস্থ রুশ হাউসের পরিচালক আলেকজান্দ্রা এ. খলেভনয়সহ বিভিন্ন অতিথি অংশ নেন।

বক্তারা এ ধরনের উদ্যোগকে দুই দেশের সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং শান্তি ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
সানা/আপ্র/২৪/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’
১৪ সেপ্টেম্বর ২০২৬

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’

নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্...

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই