গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ক্ষুদে শিক্ষার্থীদের খেলাধুলা করার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৫ পিএম, ২৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৫:৪৩ এএম ২০২৬
ক্ষুদে শিক্ষার্থীদের খেলাধুলা করার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী
ছবি

ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে হৃদ্যতাপূর্ণ মুহূর্ত কাটিয়েছেন, যা উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার মাঝে ইতিবাচক আবহ সৃষ্টি করে।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনের ট্রেনিং কাম ডরমিটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যোগ দেন। পরে বিয়াম স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে তিনি স্বতঃস্ফূর্তভাবে সময় কাটান এবং তাদের সঙ্গে সহজ-সরল আলাপচারিতায় অংশ নেন।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের কাছে জানতে চান তারা খেলাধুলায় অংশ নেয় কিনা। শিক্ষার্থীরা জানায়, তারা খুব বেশি খেলাধুলা করে না। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‌খেলতে হবে তো। না খেললে পড়া যাবে না। বেশি করে খেলতে হবে।

প্রধানমন্ত্রী আরো বলেন, বেশি খেলাধুলা করলে বুদ্ধি বাড়ে। এ সময় এক শিক্ষার্থীর আন্তরিক মন্তব্যে তিনি সাড়া দিয়ে হাস্যরস করে বলেন, ঠিক বলেছি? শিক্ষার্থী সম্মতি জানালে তিনি স্নেহভরে বলেন, ওহ বাবা, এটা তো বেশ চালাক।

পরে প্রধানমন্ত্রী শিক্ষার্থীর মাথায় স্নেহের হাত বুলিয়ে দেন এবং তাদের উদ্দেশে বলেন, তোমরা পড়ো সবাই, আমি তোমাদের অন্য বন্ধুদের কাছে যাচ্ছি।

এসি/আপ্র/২৫/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’
১৪ সেপ্টেম্বর ২০২৬

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’

নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্...

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই