গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ উদ্ধারে তল্লাশি, মার্কিন যুবক গ্রেফতার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৯ পিএম, ২৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:৪৮ এএম ২০২৬
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ উদ্ধারে তল্লাশি, মার্কিন যুবক গ্রেফতার
ছবি

নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন, নাহিদা সুলতানা বৃষ্টি ও গ্রেফতার মার্কিন যুবক হিশাম সালেহ আবুঘরবেহ -ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিখোঁজ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ এখনো উদ্ধার করা যায়নি। তাঁর মরদেহ খুঁজে পেতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার এই শিক্ষার্থীকে সর্বশেষ ১৬ এপ্রিল টাম্পা এলাকায় দেখা যায়। এরপর ১৭ এপ্রিল তাঁর নিখোঁজ হওয়ার ঘটনা নথিভুক্ত হয়। উদ্ধারকারী দল বর্তমানে স্যান্ড কি পার্ক এলাকায় নতুন তথ্য ও মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ করে তল্লাশি চালাচ্ছে।

একই ঘটনায় ওই বিশ্ববিদ্যালয়ের আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের ক্ষতবিক্ষত মরদেহ গত শুক্রবার (২৪ এপ্রিল) টাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে উদ্ধার করা হয়। তিনি পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন, আর বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গবেষণারত ছিলেন।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২৬ বছর বয়সী হিশাম সালেহ আবুঘরবেহ নামের এক মার্কিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জামিলের সঙ্গে একই বাসায় থাকতেন বলে জানা গেছে। তাঁর বিরুদ্ধে পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত হত্যার অভিযোগ আনা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। বর্তমানে তাঁকে জামিন ছাড়াই আটক রাখা হয়েছে এবং আগামী ২৮ এপ্রিল প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তদন্তকারীরা জানিয়েছেন, ভুক্তভোগীদের মৃত্যুর সঠিক কারণ ও ঘটনার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। তদন্তের স্বার্থে কিছু তথ্য গোপন রাখা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।


সানা/ডিসি/আপ্র/২৬/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই