গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটি, মেয়াদ ৩০ দিন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৮ পিএম, ২৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৩:৫২ এএম ২০২৬
জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটি, মেয়াদ ৩০ দিন
ছবি

ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাবে দেশে তৈরি হওয়া জ্বালানি সংকটের জন্য ১০ সদস্যের কমিটি জাতীয় সংসদে পাস হয়েছে। এ কমিটির মেয়াদ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে ৩০ দিন।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২১তম দিন রোববার (২৬ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনিুষ্ঠিত অধিবেশনের কমিটি গঠনের প্রস্তাবটি উত্থাপন করেন চিফ হুইপ নুরুল ইসলাম।

চিফ হুইপ বলেন, সাম্প্রতিক জ্বালানি সংকটে গঠিত কমিটি সুপারিশসহ সংসদে প্রতিবেদন জমা দেবে। সরকার ও বিরোধীদল মিলে জাতীয় সংসদে কমিটি গঠনের এমন নজর বিরল। এর আগে বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় সরকার ব্যবস্থায় রূপান্তরে সরকার ও বিরোধী দল একমত হয়েছিল। এর আগে, গত ২৩ এপ্রিল ইরান যুদ্ধকে কেন্দ্র করে দেশের ভেতরে তৈরি হওয়া জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটি গঠনের জাতীয় সংসদে প্রস্তাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কমিটিতে সরকারি দলের পক্ষ থেকে পাঁচ সদস্য রাখা হয়েছে। তারা হলেন, জ্বালানিমন্ত্রী ইকবাল মোহাম্মদ টুকু, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এবিএম আশরাফউদ্দিন (লক্ষ্মীপুর-৪), মইনুল ইসলাম শান্ত (মানিকগঞ্জ-২) এবং মিয়া নুরুদ্দিন আহমেদ অপু (শরীয়তপুর-৩)। কমিটির সভাপতি করা হয়েছে জ্বালানিমন্ত্রী ইকবাল মোহাম্মদ টুকুকে।
কমিটিতে থাকা বিরোধী দলের পাঁচ সদস্য হলেন, সাইফুল আলম মিলন (ঢাকা-১২), আবদুল বাতেন (ঢাকা-১৬), মো. নূরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-৩), এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাত (কুমিল্লা-৪) এবং খেলাফত মজলিশের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসান (সিলেট-৫)।
সানা/আপ্র/২৭/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’
১৪ সেপ্টেম্বর ২০২৬

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’

নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্...

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই