গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার তদন্তে চ্যাটজিপিটি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:০৫ পিএম, ২৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৭:৩৩ এএম ২০২৬
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার তদন্তে চ্যাটজিপিটি
ছবি

শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি হত্যার তদন্ত করছে চ্যাটজিপিটি -ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই-এর বিরুদ্ধে চলমান ফৌজদারি তদন্তের পরিধি আরো বাড়ানো হয়েছে।

ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেমস উথমায়ার গত সোমবার (২৭ এপ্রিল) সকালে জানান, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) ওই দুই শিক্ষার্থী হত্যার ঘটনাও এখন তদন্তের অন্তর্ভুক্ত করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, প্রধান সন্দেহভাজন হত্যাকাণ্ড ঘটাতে চ্যাটজিপিটির সহায়তা নিয়েছিলেন-এমন তথ্য পাওয়ার পর তদন্ত সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে মাত্র এক সপ্তাহ আগে ওপেনএআইয়ের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরুর ঘোষণা দিয়েছিলেন তিনি। অভিযোগ রয়েছে, ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে গত বছরের এক গোলাগুলির ঘটনায় হামলাকারীকে অস্ত্র ও গুলিসংক্রান্ত পরামর্শ দিয়ে সহায়তা করেছে চ্যাটজিপিটি।

বর্তমানে হিলসবরো কাউন্টি শেরিফের দপ্তর ইউএসএফের দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি হত্যার তদন্ত করছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে লিমনের রুমমেট ২৬ বছর বয়সী হিশাম আবুঘরবেহকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরিকল্পিত হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণসহ পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।
সানা/আপ্র/২৯/৪/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই