গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দিপু দাস হত্যাকাণ্ডের মতো ঘটনা আরো ঘটতে পারে: আশঙ্কা সিইসির

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০৮:১১ এএম ২০২৬
দিপু দাস হত্যাকাণ্ডের মতো ঘটনা আরো ঘটতে পারে: আশঙ্কা সিইসির
ছবি

ফাইল ছবি

বাংলাদেশে দিপু দাস হত্যাকাণ্ডের মতো ঘটনা আরও ঘটার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।


ময়মনসিংহে হিন্দু ধর্মাবলম্বী যুবক দিপু দাস হত্যার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ময়মননসিংহে একজন হিন্দু যুবককে পুড়িয়ে মারা হয়েছে। এ ধরনের ঘটনা অনেক হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ধরনের ঘটনা যেন না ঘটে সে ব্যবস্থা নিতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি যেন ঠিক থাকে তা নিশ্চিত করতে হবে।


মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ডিসি-এসপি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভার শুরুতে সিইসি গুলিতে নিহত শরিফ ওসমান হাদির রুহের শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ তুলে দিপু দাসকে মব ভায়োলেন্সের মাধ্যমে হত্যা করে গাছে ঝুলিয়ে আগুনে পোড়ানো হয়। বিষয়টি নিয়ে পরবর্তীতে র‌্যাব জানায়, দিপু কোথায় কবে ধর্ম অবমাননা করেছে, তার কোনো প্রমাণ পাওয়া যায়নি।


সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিসি-এসপিদের আশ্বাসের কথা তুলে ধরে সিইসি বলেন, তাদের কথা শুনে আমার বুকের জোর বেড়েছে। দেশে ও জাতির জন্য সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আমার একটি এজেন্ডা। আপনাদের সহোযোগিতা পেলে তা করতে পারবো। কোনোরকম পক্ষপাত হয়ে কাজ করবেন না।


তিনি বলেন, দুজন ব্যক্তি আমাদের কাছে ভিভিআইপি। একজন রিটার্নিং কর্মকর্তা ও অন্যজন সহকারী রিটার্নিং কর্মকর্তা। আইন থাকলে এখনই তাদের (ভিভিআইপি) ঘোষণা করে দিতাম।


নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা দেখেছি ঢাকা শহর পোস্টারে ছেয়ে গেছে। কিন্তু সময়মতো সেসব পোস্টার সরাতে দেখছি না।


তিনি বলেন, ইসি এখন অভিযোগ দাখিলের দপ্তর হয়ে গেছে। মানুষকে জানাতে হবে- কোথায় অভিযোগ করবে। অভিযোগ দায়েরের জন্য সেন্টার করতে হবে। আর ওই অভিযোগ সেন্টার থেকে অভিযোগ ম্যাজিসেট্রেটের কাছে দিতে হবে।


ইসি সচিব আখতার আহমেদের সভাপতিত্বে সভায় অন্য নির্বাচন কমিশনার, ইসি কর্মকর্তারা ও মাঠ প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তা, আইজিপি ও মন্ত্রিপরিষদ সচিব অংশ নেন।


এসি/আপ্র/২৩/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই