গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ফ্লোরিডায় বৃষ্টির খণ্ডিত মরদেহ শনাক্তের রহস্য উন্মোচন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০০:৫৬ পিএম, ০৩ মে ২০২৬ | আপডেট: ০৩:৫৩ এএম ২০২৬
ফ্লোরিডায় বৃষ্টির খণ্ডিত মরদেহ শনাক্তের রহস্য উন্মোচন
ছবি

নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্ত করেছে পুলিশ -ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিখোঁজ হওয়ার দুই সপ্তাহ পর বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্ত করেছে পুলিশ। হিলসবরো কাউন্টি শেরিফ চ্যাড ক্রোনিস্টার এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৬ এপ্রিল টাম্পা বে এলাকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী বৃষ্টি নিখোঁজ হন। একই দিনে নিখোঁজ হন একই বিশ্ববিদ্যালয়ের আরেক পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন।
নিখোঁজ হওয়ার প্রায় সাত দিন পর হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের ওপর একটি কালো পলিথিনের ভেতর থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। শেরিফ ক্রোনিস্টার জানান, পলিথিনটি মহাসড়কের পাশে এমনভাবে ফেলে রাখা হয়েছিল, যেন সেটি সাধারণ আবর্জনা। লিমনের মরদেহ উদ্ধারের দিনই সন্দেহভাজন হিসেবে তার রুমমেট হিশাম আবুঘরবেহকে গ্রেফতার করা হয়। তবে বৃষ্টির কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না, যদিও আবুঘরবেহর গাড়ির ভেতরে তার রক্তের চিহ্ন মিলেছিল। এতে বৃষ্টির জীবিত থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়ে।
এরপর ২৬ এপ্রিল হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের দক্ষিণে ম্যানগ্রোভ এলাকায় মাছশিকারিরা কায়াক চালানোর সময় একটি কালো পলিথিন দেখতে পান। পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তারা পলিথিনের ভেতর খণ্ডিত মরদেহের অংশ উদ্ধার করে। তবে সেগুলোর অবস্থা এতটাই বিকৃত ছিল যে তাৎক্ষণিকভাবে লিঙ্গ বা পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পরবর্তীতে আদালতে দাখিল করা মামলার হলফনামায় জানানো হয়, উদ্ধার করা খণ্ডিত অংশে জড়ানো পোশাকের সঙ্গে সিসিটিভি ফুটেজে বৃষ্টির পরনের পোশাকের মিল পাওয়া গেছে।

শেষ পর্যন্ত ডেন্টাল রেকর্ড ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে ৩০ এপ্রিল নিশ্চিত হওয়া যায়, উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহটি নাহিদা সুলতানা বৃষ্টির। শেরিফ ক্রোনিস্টার জানান, মরদেহের অবস্থা জটিল হওয়ায় নিশ্চিত হতে সময় লেগেছে।
এদিকে, বৃষ্টি ও লিমনের মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ২৬ বছর বয়সী অভিযুক্ত হিশাম আবুঘরবেহ বর্তমানে কারাগারে রয়েছেন এবং আদালত তাকে জামিন দেননি। তার বিরুদ্ধে প্রথম মাত্রার দুটি হত্যাসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে।
সানা/আপ্র/৩/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই