গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৪ জুলাই ২০২৬

মেনু

উত্তর-পূর্বাঞ্চলে সাত নদীর পানি বিপৎসীমার ওপরে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩২ পিএম, ০৪ মে ২০২৬ | আপডেট: ১৯:৫০ এএম ২০২৬
উত্তর-পূর্বাঞ্চলে সাত নদীর পানি বিপৎসীমার ওপরে
ছবি

হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি অব্যাহত রয়েছে -ছবি সংগৃহীত

কয়েক দিনের টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

এতে নেত্রকোণা ও হবিগঞ্জ জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি অব্যাহত রয়েছে এবং নতুন করে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে সিলেট ও সুনামগঞ্জে।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সোমবার (৪ মে) সকাল ৯টায় অন্তত আটটি পয়েন্টে সাতটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এর মধ্যে রয়েছে নেত্রকোণার বাউলাই, সোমেশ্বরী ও মগরা নদী; সুনামগঞ্জের নালজুর নদী; হবিগঞ্জের কালনি-কুশিয়ারা ও সুতাং নদী এবং অন্যান্য সংযুক্ত নদীপ্রবাহ।

কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মঞ্জুর রহমান জানিয়েছেন, এই পরিস্থিতির কারণে নেত্রকোণা ও হবিগঞ্জে ইতিমধ্যেই বন্যা পরিস্থিতি বিরাজ করছে। আগামী তিন দিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় সিলেট ও সুনামগঞ্জের হাওর এলাকায় নতুন করে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

বুলেটিন অনুযায়ী, উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর মধ্যে সুরমা-কুশিয়ারা ও ধনু-বাউলাই নদীর পানি বাড়ছে, তবে ভুগাই-কংস নদীর পানি কিছুটা কমছে। বিশেষ করে সুরমা-কুশিয়ারা নদীর পানি আগামী দিনগুলোতে আরো বৃদ্ধি পেয়ে কোথাও কোথাও বিপৎসীমা অতিক্রম করতে পারে।

আবহাওয়া অধিদপ্তর ও আন্তর্জাতিক সংস্থার পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন উজান অঞ্চল ও অভ্যন্তরীণ হাওর এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এর ফলে নদীগুলোর পানি আরো বাড়ার শঙ্কা রয়েছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, নেত্রকোণার ভুগাই-কংস, সোমেশ্বরী এবং ধনু-বাউলাই অববাহিকার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে হবিগঞ্জের মনু, খোয়াই, জুড়ি ও সুতাং নদীর পানি বাড়া-কমার মধ্যে থাকলেও সামগ্রিকভাবে বন্যা পরিস্থিতি স্থায়ী হতে পারে।

পানি বৃদ্ধি ও নদী উপচে পড়ার কারণে হাওরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কৃষিজমি ও জনজীবন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সানা/ডিসি/আপ্র/৪/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভিসা আবেদনকারীদের জন্য ভারতীয় হাইকমিশনের বার্তা
০৪ জুলাই ২০২৬

ভিসা আবেদনকারীদের জন্য ভারতীয় হাইকমিশনের বার্তা

দুই বছর বন্ধ থাকার পর অবশেষে বাংলাদেশিদের জন্য আবারো ট্যুরিস্ট বা পর্যটন ভিসা চালু করেছে ভারত। আর ভি...

১৫০ সাবেক সেনা কর্মকর্তার ভূতাপেক্ষ পদোন্নতি ও অবসর অনুমোদন
০৩ জুলাই ২০২৬

১৫০ সাবেক সেনা কর্মকর্তার ভূতাপেক্ষ পদোন্নতি ও অবসর অনুমোদন

আবদুল্লাহিল আমান আযমীসহ বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত, অপসারিত, অব্যাহতিপ্রাপ্ত এবং ব...

দেশের এক ইঞ্চি জমিও কাউকে দখল করতে দেওয়া হবে না: জামায়াত আমির
০৩ জুলাই ২০২৬

দেশের এক ইঞ্চি জমিও কাউকে দখল করতে দেওয়া হবে না: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্...

বড় পর্দায় বিশ্বকাপ আয়োজনে ডিএমপির বিশেষ নজরদারি
০৩ জুলাই ২০২৬

বড় পর্দায় বিশ্বকাপ আয়োজনে ডিএমপির বিশেষ নজরদারি

ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে রাজধানীতে বড় পর্দায় খেলা দেখার আয়োজনগুলোতে বিশেষ নজরদারি চালাবে ঢাকা মহ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই