গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

৪০০ কোটি টাকা হাতিয়ে লাপাত্তা নাজরান ফিশারিজ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫২ পিএম, ০৫ মে ২০২৬ | আপডেট: ১৫:৩২ এএম ২০২৬
৪০০ কোটি টাকা হাতিয়ে লাপাত্তা নাজরান ফিশারিজ
ছবি

ছবি সংগৃহীত

এক লাখ টাকা বিনিয়োগে প্রতি মাসে ৩ হাজার টাকা লভ্যাংশ। এমন লভ্যাংশ দেওয়ার অফার যে কেউ নিতে চাইবেন। শুধু তাই! লাভসহ আসলের সমপরিমাণ অর্থ ফেরত এবং ৩৩ মাসে বিনিয়োগকৃত মূলধন দ্বিগুণ হবে বলেও প্রচারণা চালায় ‘নাজরান ফিশারিজ অ্যান্ড অ্যাগ্রো প্রজেক্ট’ নামে একটি ভুয়া প্রকল্প পরিচালনাকারী প্রতারক চক্র।

চক্রের সদস্যদের প্রতিশ্রুতি আর প্রলোভনে আকৃষ্ট হয়ে তিন বান্ধবীসহ ২০২৩ সালের মে মাসে ভাটারা থানা (ডিএমপি) এলাকার কুড়িল চৌরাস্তা সংলগ্ন ‘নাজরান ফিশারিজ অ্যান্ড অ্যাগ্রো প্রজেক্ট’ প্রতিষ্ঠানের অফিসে গিয়ে বিনিয়োগ করেন এক ভুক্তভোগী।

নিজে ৭ লাখ টাকা এবং অন্য দুই বান্ধবী প্রত্যেকেই ৫ লাখ টাকা করে বিনিয়োগ করেন। বিনিয়োগের প্রমাণ হিসেবে চক্রের সদস্যরা তাদের মানি রিসিট ও মাসিক ক্যাশ ব্যাক বহি প্রদান করে। প্রথম দিকে আস্থা অর্জনের লক্ষ্যে চক্রটির সদস্যরা মোট ৪২ হাজার টাকা ফেরত দেয়। ভুক্তভোগীদের আস্থা বৃদ্ধি পেতেই আরেক প্রতারণার ফাঁদ। পরবর্তীতে ২০২৩ সালের জুলাই মাসে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আরো ৫০ লাখ টাকা বিনিয়োগ করেন।

পরবর্তীতে প্রতারক চক্রের সদস্যরা বিনিয়োগকারীদের বাধ্যতামূলকভাবে প্রজেক্টের প্লট ক্রয়ের কথা বলে বাদীর ও অন্য দুই বান্ধবীর কাছ থেকে এক কোটি ৬৩ লাখ ৯৮ হাজার টাকা বিনিয়োগের নামে প্রতিষ্ঠানে জমা করতে বাধ্য করে। জমাকৃত অর্থের লভ্যাংশ হিসেবে ১৮ লাখ ৭২ হাজার টাকা ফেরত দিলেও পরবর্তীতে লেনদেন স্থগিত এবং অফিস বন্ধ করে আত্মগোপনে চলে যায়।

এ ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত করতে গিয়ে সিআইডি জানতে পারে শুধু এই চার ভিকটিমই নন, অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাৎ করেছে নাজরান ফিশারিজ অ্যান্ড অ্যাগ্রো নামের নামসর্বস্ব প্রতিষ্ঠানের প্রতারক সদস্যরা।

এ ঘটনায় দীর্ঘ সময় আত্মগোপনে থাকা প্রজেক্টে জড়িত মো. ওবায়েদুল্লাহ (৩৩) একজনকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তিনি ভোলার শশীভোষণ থানার জাহানপুর এলাকার মৃত আবু নাইমের ছেলে।

রাজধানীর সবুজবাগ থানাধীন বাসাবো এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রো-উত্তর ইউনিটের একটি দল।

মঙ্গলবার (৫ মে) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, মামলাটি তদন্তকালে জানা যায়, প্রতারক চক্র একই কৌশলে অসংখ্য ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছে। ‘নাজরান ফিশারিজ অ্যান্ড অ্যাগ্রো প্রজেক্ট’ প্রতিষ্ঠানের নামে পরিচালিত ৪টি ব্যাংক হিসাব, মানি রিসিট পর্যালোচনা এবং অফিসের সার্ভারে থাকা তথ্যানুযায়ী, বিভিন্ন ভুক্তভোগী কর্তৃক আনুমানিক ৪০০ কোটি টাকা বিনিয়োগের তথ্য পাওয়া গেছে।

তিনি বলেন, মামলা দায়েরের পরপরই অভিযুক্তরা পালিয়ে যান এবং গ্রেফতার এড়াতে ওবায়েদুল্লাহ তার ব্যবহৃত সব মোবাইল নম্বর বন্ধ রাখেন। পরবর্তীতে গোয়েন্দা ও প্রাপ্ত অন্যান্য তথ্যের প্রাযুক্তিক বিশ্লেষণের ভিত্তিতে ঢাকার সবুজবাগ থানাধীন বাসাবো এলাকায় তার অবস্থান শনাক্ত করে গ্রেফতার করা হয়।

এছাড়াও গ্রেফতার অভিযুক্ত ওবায়েদুল্লাহ’র ব্যক্তিগত ১৪টি ব্যাংক হিসাবে প্রায় আড়াই কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। বিগত ২০২৫ সালের মে মাসে প্রায় ১৫ হাজার জন ভুক্তভোগীর কাছ থেকে ৮০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন ও মানব বন্ধন করেন ভুক্তভোগীরা। এ ব্যাপারে সিআইডি আরো বিস্তারিত তথ্য সংগ্রহ করছে বলে জানান জসীম উদ্দিন খান।

তদন্তকালে গ্রেফতার ওবায়েদুল্লাহ’র বিরুদ্ধে আরো তিনটি মামলার তথ্য পাওয়া গেছে। তিনটিই সিআর মামলা। মামলাগুলোতে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। মামলার এজাহারে উল্লিখিত অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। চক্রের সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা সে সংক্রান্ত তথ্যাদির জন্য গ্রেফতারকৃতকে পুলিশ প্রহরায় সতর্কতার সঙ্গে রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান।

সিআইডি’র বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন বলেন, এ ধরনের প্রতারণা সম্পর্কে সর্বসাধারণকে বিশেষভাবে সতর্ক থাকার জন্য অনুরোধ করছে সিআইডি। পাশাপাশি অচেনা ব্যক্তি কিংবা কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগের পূর্বে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সত্যতা যাচাই না করে ব্যবসায়িক অংশীদারিত্ব ও আর্থিক লেনদেন থেকে বিরত থাকার অনুরোধ ও পরামর্শ প্রদান করা হচ্ছে।


সানা/ডিসি/আপ্র/৫/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিচারপ্রক্রিয়ায় এআই ব্যবহারে সতর্ক থাকার আহ্বান আইনমন্ত্রীর
২৯ অক্টোবর ২০২৬

বিচারপ্রক্রিয়ায় এআই ব্যবহারে সতর্ক থাকার আহ্বান আইনমন্ত্রীর

বিচারিক সিদ্ধান্ত, রায় লেখা ও সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারে সতর্ক থাক...

ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
২৯ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ...

ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ অক্টোবর ২০২৬

ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না। আওয়ামী লীগ হচ্ছে নিষিদ্ধ...

তাহসিফের মৃত্যু: যা আছে সুরতহাল প্রতিবেদনে
২৯ অক্টোবর ২০২৬

তাহসিফের মৃত্যু: যা আছে সুরতহাল প্রতিবেদনে

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহে কোনো আঘাতের চিহ্ন না পেরেও নাক দিয়ে রক্ত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে