গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়া হচ্ছে

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:১২ পিএম, ০৬ মে ২০২৬ | আপডেট: ১৩:৫৩ এএম ২০২৬
লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়া হচ্ছে
ছবি

নিহত জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি -ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) এপ্রিলে হত্যাকাণ্ডের শিকার হওয়া দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টির মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (৭ মে) থেকে রোববার (১০ মে) পর্যন্ত অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়টির বসন্তকালীন সমাবর্তনে ৮ হাজার শিক্ষার্থীর সাথে এই সম্মাননা প্রদান করা হবে। মার্কিন সংবাদমাধ্যম ওয়ার্ল্ড ওয়াইড লোয়োলা টিভি এ খবর জানিয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সমাবর্তনের অনুষ্ঠানের শুরুতে নাহিদা ও জামিলের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে। শুক্রবার সকালে ডক্টরেট ডিগ্রি প্রদানের মূল অনুষ্ঠানে তাদের সম্মানে একাডেমিক পোশাক (রেগালিয়া) পরিহিত দুটি খালি চেয়ার রাখা হবে। এ বছর মোট ৩৫৩ জনকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হচ্ছে, যার তালিকায় রয়েছেন জামিল লিমন ও নাহিদা বৃষ্টি।

উল্লেখ্য গত ১৬ এপ্রিল দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টিকে সর্বশেষ জীবিত দেখা গিয়েছিল। এর পরবর্তী দুই দিন তারা নিখোঁজ ছিলেন। নিখোঁজের প্রায় এক সপ্তাহ পর ফ্লোরিডার টাম্পার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের ওপর থেকে হ্যাভি-ডিউটি ইউটিলিটি ট্র্যাশ ব্যাগ-এ মোড়ানো অবস্থায় জামিলের মরদেহ উদ্ধার করা হয়। এর দুই দিন পর ওই এলাকারই ম্যানগ্রোভ বনের ভেতর থেকে নাহিদার মরদেহ উদ্ধার করেন এক কায়াকার।

এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় ২৬ বছর বয়সী হিশাম আবুঘরবেহ নামের এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে পরিকল্পিত হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তিনি আটক রয়েছেন।


সানা/ডিসি/আপ্র/৬/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’
১৪ সেপ্টেম্বর ২০২৬

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’

নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্...

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই