গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সংরক্ষিত নারী আসনে জ্যোতির শপথ, পূর্ণ হল ৫০ আসনের প্রক্রিয়া

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৯ পিএম, ০৬ মে ২০২৬ | আপডেট: ১৩:৪০ এএম ২০২৬
সংরক্ষিত নারী আসনে জ্যোতির শপথ, পূর্ণ হল ৫০ আসনের প্রক্রিয়া
ছবি

সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে দায়িত্ব পালনের শপথ নেন -ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি শপথ নিয়েছেন।

বুধবার (৬ মে) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাকে শপথ পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। 

শপথ শেষে রীতি অনুযায়ী সংসদ সচিবের কক্ষে শপথ বইয়ে স্বাক্ষর করেন নুসরাত তাবাসসুম জ্যোতি। ডেপুটি স্পিকার কায়সার কামাল, বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


এর আগে গত ৩ মে রাতে সংরক্ষিত নারী আসনের ৪৯ জন সদস্য শপথ নেন। তখন নুসরাত তাবাসসুম জ্যোতি শপথ নিতে পারেননি, কারণ তার নামে গেজেট তখনও প্রকাশ হয়নি। পরে ৪ মে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। ৫ মে তার নামে গেজেট প্রকাশ হয়। এর মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। এই একটি আসন নিয়ে জটিলতা তৈরি হয়েছিল প্রার্থিতা ঘিরে। জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন সরকারি চাকরি ছাড়ার তিন বছর পূর্ণ না হওয়ায় বাতিল হয়, পরে তার আপিলও খারিজ হয়। 

এরপর এনসিপির আরেক নেতা নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়ন দিলে নির্ধারিত সময়ের পরে জমা পড়ায় তা প্রথমে গ্রহণ করা হয়নি। পরে আদালতের নির্দেশে জ্যোতির মনোনয়নপত্র গ্রহণ করে পুনরায় যাচাই করা হয় এবং ২ মে তা বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার সংরক্ষিত নারী আসনে বিএনপি জোট ৩৬ জন, জামায়াত জোট ১৩ জন এবং স্বতন্ত্র জোট একজন সদস্য পেয়েছে এবার।


মুক্তিযুদ্ধ ও জুলাই শহীদদের প্রতি এনসিপির দুই নারী এমপির শ্রদ্ধা: রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন সংরক্ষিত নারী আসনে এনসিপির দুই সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ও ডা. মাহমুদা মিতু।

বুধবার (৬ মে) বিকালে তারা শ্রদ্ধা জানাতে সেখানে যান। এ সময় তাদের সঙ্গে ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর, দক্ষিণাঞ্চলের সংগঠক অ্যাডভোকেট মনজিলা ঝুমা, কেন্দ্রীয় সদস্য আশরেফা খাতুন প্রমুখ।  আরো উপস্থিত ছিলেন নুসরাত তাবাসসুমের বাবা মো. আবদুল হালিম। প্রথমে তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গণকবরে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপরই রায়ের বাজার বধ্যভূমি ও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা।


সানা/ডিসি/আপ্র/৬/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই