গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এনআইডিতে পদবি যুক্ত করতে হুইপ দুলুর আবেদন নামঞ্জুর

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪১ পিএম, ০৬ মে ২০২৬ | আপডেট: ০৯:১২ এএম ২০২৬
এনআইডিতে পদবি যুক্ত করতে হুইপ দুলুর আবেদন নামঞ্জুর
ছবি

হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু

জাতীয় পরিচয়পত্রে নিজের নামের আগে ‘অ্যাডভোকেট’ যুক্ত করার আবেদন করেছেন জাতীয় সংসদের হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ লক্ষ্যে তিনি নির্বাচন কমিশনে আবেদন করলেও তা নামঞ্জুর করেছে কমিশন। তবে এতে থেমে থাকেননি তিনি; পুনর্বিবেচনার জন্য আবারো আবেদন করেছেন।

বুধবার (৬ মে) নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সম্প্রতি নিজের জাতীয় পরিচয়পত্রে নাম সংশোধনের মাধ্যমে ‘অ্যাডভোকেট’ পদবি যুক্ত করতে আবেদন করেন দুলু। কিন্তু অর্জিত কোনো পদবি নামের আগে সংযুক্ত করার বিধান না থাকায় কমিশন আবেদনটি গ্রহণ করেনি। পরে তিনি পুনর্বিবেচনার আবেদন জমা দিয়েছেন, যা এখনো নিষ্পত্তি হয়নি।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, বিদ্যমান নিয়ম অনুযায়ী আদালতের আদেশ থাকলে ‘বিচারপতি’ পদবি নামের আগে যুক্ত করা হয়। এছাড়া ‘বীর মুক্তিযোদ্ধা’ পরিচয়টি জাতীয় পরিচয়পত্রের পৃথক অংশে অন্তর্ভুক্ত থাকে। তবে ভোটার তালিকা আইন-২০০৯ অনুসারে, নামের শুরুতে ‘ড.’, ‘প্রফেসর’, ‘হাজি’, ‘আলহাজ’, ‘অ্যাডভোকেট’সহ অন্য কোনো পদবি বা উপাধি যুক্ত করে নাম সংশোধনের সুযোগ নেই।
সানা/ডিসি/আপ্র/৬/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’
১৪ সেপ্টেম্বর ২০২৬

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’

নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্...

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই