গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চীনকে ধন্যবাদ জানাতে নৈশভোজের আয়োজন বিএনপির

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৩ পিএম, ০৮ মে ২০২৬ | আপডেট: ১০:৪৯ এএম ২০২৬
চীনকে ধন্যবাদ জানাতে নৈশভোজের আয়োজন বিএনপির
ছবি

নৈশভোজের অনুষ্ঠানে উপস্থিত বিএনপির উচ্চপর্যায়ের নেতারা এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ দূতাবাসের কর্মকর্তারা -ছবি সংগৃহীত

চীনকে ধন্যবাদ জানাতে নৈশভোজের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গত বৃহস্পতিবার (৭ মে) রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই নৈশভোজের আয়োজন করেন।

অনুষ্ঠানে বিএনপির উচ্চপর্যায়ের নেতারা এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চীন দূতাবাস জানায়, বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাম্প্রতিক চীন সফর উপলক্ষে এই নৈশভোজের আয়োজন করা হয়েছে। এ সময় রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সফরের সফলতার জন্য প্রতিনিধি দলকে অভিনন্দন জানান এবং বলেন, এই সফরের মাধ্যমে দুই দেশের রাজনৈতিক পারস্পরিক আস্থা আরো বৃদ্ধি পেয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার, প্রশাসনিক অভিজ্ঞতা বিনিময়, বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার উন্নয়ন এবং

চিরাচরিত বন্ধুত্বকে এগিয়ে নেওয়া, গভীর, বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার উচ্চমানের উন্নয়ন এবং দুই দেশের মধ্যে চীন দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারত্ব এগিয়ে নিতে আগ্রহী চীন।

বিএনপি মহাসচিব এবং  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীনা আয়োজকদের উষ্ণ ও সুচিন্তিত আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সফরের ফলাফলের ভূয়সী প্রশংসা করেন তিনি।

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীনা পক্ষের উষ্ণ আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, চীন বাংলাদেশের বিশ্বস্ত ও নির্ভরযোগ্য বন্ধু। সম্পর্ক আরো উন্নয়ন, পারস্পরিক বিনিময় বৃদ্ধি এবং চীনের উন্নয়ন অভিজ্ঞতা থেকে শেখার মাধ্যমে দুই দেশের সহযোগিতা আরো এগিয়ে নিতে আগ্রহী বিএনপি। 
সানা/আপ্র/৮/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই