গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পুলিশ সপ্তাহ শুরু

ভালো কাজের স্বীকৃতিস্বরূপ আইজিপি ব্যাজ পাচ্ছেন ৩৪১ জন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩২ পিএম, ০৯ মে ২০২৬ | আপডেট: ২০:৫৫ এএম ২০২৬
ভালো কাজের স্বীকৃতিস্বরূপ আইজিপি ব্যাজ পাচ্ছেন ৩৪১ জন
ছবি

বাংলাদেশ পুলিশের লোগো

প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ এবং র‌্যাবের ৩৪১ কর্মকর্তা ও সদস্য পাচ্ছেন ‘পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ,’ যাকে সংক্ষেপে আইজিপিস ব্যাজ বলা হয়। এটি পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার।

এবারের পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির পদক পাওয়াদের এ ব্যাজ পরিয়ে দেবেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

গত বৃহস্পতিবার (৭ মে) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞাপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ১ মার্চ থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ৩৪১ জনকে ‘পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ’ দেওয়া হচ্ছে। ১০ মে থেকে ১৩ মে পুলিশ সপ্তাহের শেষ দিনে এ ব্যাজ পরানোর পাশাপাশি সনদ প্রদান করবেন আইজিপি। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালে আইজিপি ব্যাজ পেয়েছিলেন ২৬৮ জন। আর ২০২৪ সালে ৪৮৮ এবং ২০২৩ সালে পেয়েছিলেন ৪৫৮ জন পুলিশ সদস্য।

এদিকে পুলিশ সপ্তাহের উদ্বোধনী দিনে সাহসিকতা এবং সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) দেওয়া হবে। এ বছর পুলিশের বিভিন্ন পর্যায়ের ১০৭ জন সদস্যকে এই মর্যাদাপূর্ণ পদকের জন্য মনোনীত করা হয়েছে। তালিকায় পুলিশ বাহিনীর সদস্যদের পাশাপাশি র‌্যাবে কর্মরত সেনা ও বিমানবাহিনীর একাধিক কর্মকর্তাও রয়েছেন। 
সানা/আপ্র/৯/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই