গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ইডেনে ছাত্ররাজনীতি নিষিদ্ধ দাবিতে মাঝরাতে বিক্ষোভ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:১৬ পিএম, ১০ মে ২০২৬ | আপডেট: ০৫:৫৮ এএম ২০২৬
ইডেনে ছাত্ররাজনীতি নিষিদ্ধ দাবিতে মাঝরাতে বিক্ষোভ
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে রাতে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। শনিবার (৯ মে) রাত ১১টার দিকে কলেজের প্রধান ফটকের তালা ভেঙে তারা আন্দোলনে অংশ নেন।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, প্রস্তাবিত হযরত রাবেয়া বসরি ছাত্রীনিবাসের একাংশের শিক্ষার্থীরা এ বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ক্যাম্পাসের কয়েকটি ফটক ভাঙার চেষ্টা করেন এবং মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক প্রভাব বন্ধের দাবি জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে বিক্ষোভরতদের একটি অংশকে ছাত্রদলের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে আগুন দেওয়ার চেষ্টা করতে দেখা যায়।

এর আগে সন্ধ্যার পর কলেজের ফটকে লেখা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ স্লোগানটি রঙ দিয়ে মুছে ফেলার ঘটনা ঘটে। এর প্রতিবাদ থেকেই একদল শিক্ষার্থী আন্দোলনে নামেন বলে ধারণা করা হচ্ছে।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াসিন আলী জানান, শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা বিক্ষোভের পর ক্যাম্পাসের ভেতরে অবস্থান নেন। তারা ক্যাম্পাসের ভেতরেই আন্দোলন কর্মসূচি পালন করেন।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক হোসনে আরার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
সানা/আপ্র/১০/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই