গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

বাংলাদেশ আর নতজানু অবস্থানে নেই, সীমান্তে কাঁটাতারে ভীত নয়

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৮ পিএম, ১২ মে ২০২৬ | আপডেট: ০৫:০১ এএম ২০২৬
বাংলাদেশ আর নতজানু অবস্থানে নেই, সীমান্তে কাঁটাতারে ভীত নয়
ছবি

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির -ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, সীমান্ত ইস্যুতে বাংলাদেশ আর নতজানু অবস্থানে নেই। কাঁটাতারের বেড়া দিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেছেন।

সোমবার (১১ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের মানুষ ও সরকার কাঁটাতারের বেড়াকে ভয় পায় না এবং সীমান্ত ব্যবস্থাপনায় দেশের নিজস্ব পরিকল্পনা রয়েছে।

সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নতুন সরকার আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তরের ঘোষণা দিয়েছে। এ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, নির্বাচনী বক্তব্য অনেক সময় উগ্র হতে পারে, তবে সরকার পরিচালনা ভিন্ন বিষয়। বিষয়টি বাস্তবে কীভাবে এগোয়, তা দেখতে সময় নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক মূলত কেন্দ্রীয় সরকারের সঙ্গে এবং প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বাংলাদেশ হস্তক্ষেপ করতে চায় না। তবে প্রয়োজন হলে বাংলাদেশ তার অবস্থান স্পষ্টভাবে তুলে ধরবে।

উপদেষ্টা বলেন, বাংলাদেশ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংলাপ অব্যাহত রাখতে আগ্রহী। দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে দুই দেশের নেতৃত্বের অঙ্গীকার জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

ভারতে অবস্থানরত এক পলাতক ব্যক্তিকে ইঙ্গিত করে তিনি বলেন, কোনো দেশের ভূখণ্ড ব্যবহার করে অন্য দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার সুযোগ দেওয়া উচিত নয়। এ বিষয়ে ভারতের পক্ষ থেকে আশ্বাস পাওয়া গেছে বলেও জানান তিনি।

তিস্তা পানি বণ্টন প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, পশ্চিমবঙ্গ ও ভারতের কেন্দ্রীয় সরকারে একই রাজনৈতিক দলের উপস্থিতিতে এ বিষয়ে আলোচনা এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া তিস্তা প্রকল্পে চীনের এক্সিম ব্যাংক অর্থায়নে আগ্রহ দেখিয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে এবং সমীক্ষা প্রতিবেদন চূড়ান্ত হওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ-চীন সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদার করার সুযোগ তৈরি হয়েছে এবং ভবিষ্যতে উচ্চপর্যায়ের সফরের মাধ্যমে তা এগিয়ে নেওয়া হবে।
সানা/আপ্র/১২/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

১৫০ সাবেক সেনা কর্মকর্তার ভূতাপেক্ষ পদোন্নতি ও অবসর অনুমোদন
০৩ জুলাই ২০২৬

১৫০ সাবেক সেনা কর্মকর্তার ভূতাপেক্ষ পদোন্নতি ও অবসর অনুমোদন

আবদুল্লাহিল আমান আযমীসহ বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত, অপসারিত, অব্যাহতিপ্রাপ্ত এবং ব...

দেশের এক ইঞ্চি জমিও কাউকে দখল করতে দেওয়া হবে না: জামায়াত আমির
০৩ জুলাই ২০২৬

দেশের এক ইঞ্চি জমিও কাউকে দখল করতে দেওয়া হবে না: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্...

বড় পর্দায় বিশ্বকাপ আয়োজনে ডিএমপির বিশেষ নজরদারি
০৩ জুলাই ২০২৬

বড় পর্দায় বিশ্বকাপ আয়োজনে ডিএমপির বিশেষ নজরদারি

ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে রাজধানীতে বড় পর্দায় খেলা দেখার আয়োজনগুলোতে বিশেষ নজরদারি চালাবে ঢাকা মহ...

মিয়ানমারে ফের সংঘাত, সীমান্তজুড়ে রোহিঙ্গা আতঙ্ক
০৩ জুলাই ২০২৬

মিয়ানমারে ফের সংঘাত, সীমান্তজুড়ে রোহিঙ্গা আতঙ্ক

কক্সবাজারের টেকনাফ সীমান্তসংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে তীব্র সংঘাত ও বিমান হামলার ঘটনায়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই