গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হামের টিকা অব্যবস্থাপনার বিচার ও মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবি ছাত্র ফেডারেশনের

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৪ পিএম, ১৪ মে ২০২৬ | আপডেট: ০৫:২৯ এএম ২০২৬
হামের টিকা অব্যবস্থাপনার বিচার ও মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবি ছাত্র ফেডারেশনের
ছবি

বুধবার বিকালে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন -ছবি সংগৃহীত

হামের টিকা অব্যবস্থাপনায় জড়িতদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

সেইসঙ্গে হামে আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসা, হাসপাতালে হাম কর্নার চালু, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিল ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ারও দাবি তুলে ধরেছেন সংগঠনটি।

বুধবার (১৩ মে) বিকালে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশের কথা সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে ছাত্র ফেডারেশন।

সমাবেশে ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফ বলেন, নির্বাচনের আগে তড়িঘড়ি করে অন্তর্বর্তীকালীন সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বাণিজ্যচুক্তি সম্পাদন করেছে। আমরা এ চুক্তির একদম শুরুতেই দাবি করেছিলাম সেটি সংসদে বিল আকারে উত্থাপন করে আলোচনা করতে হবে। কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি সরকার সে পথে হাঁটছে না। এমনকি বিরোধীদলও এই চুক্তি নিয়ে ‘টু শব্দ’ করছে না।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড বলেন, জনগণের স্বার্থবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে সংসদ ও রাজনৈতিক দলগুলোর নীরবতা দেশের মানুষের সঙ্গে এক ধরনের প্রতারণা। আমরা সংসদ অধিবেশনে এই চুক্তির গণবিরোধী শর্তগুলো উত্থাপন করে তা বাতিলের আহ্বান জানাই।

একইসঙ্গে হামে আক্রান্ত শিশুদের জীবন গুরুতর ঝুঁকিতে। প্রতিদিন শিশুর মৃত্যু ঘটছে। এটি একটি জাতীয় ‘জরুরি অবস্থা’।ৃএই সংকটের সময়ে হামের টিকা অব্যবস্থাপনার সাথে জড়িতদের বিচার করতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য আরমানুল হক, ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের সভাপতি আল-আমিন রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সজীব হোসেন ও নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সদস্য সাইদুর রহমান।

সমাবেশ শেষে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে টিএসসির পায়রা চত্বরে যান সংগঠনটির নেতাকর্মীরা।
সানা/আপ্র/১৪/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই