গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নবম পে-স্কেলের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৬ পিএম, ১৬ মে ২০২৬ | আপডেট: ০৫:০৬ এএম ২০২৬
নবম পে-স্কেলের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি
ছবি

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করে ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’-ছবি সংগৃহীত

নবম পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সরকারি কর্মচারীরা। দাবি আদায়ে আগামী ১২ জুন জাতীয় প্রেস ক্লাবের সামনে বড় ধরনের অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’। একই সঙ্গে সেদিন থেকে লাগাতার কর্মসূচিরও আভাস দিয়েছেন সংগঠনের নেতারা।

শুক্রবার (১৫ মে) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংগঠনের নেতারা বলেন, দীর্ঘদিন ধরে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবি জানানো হলেও এ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। ফলে সরকারি কর্মচারীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে। তারা দ্রুত গেজেট প্রকাশ করে সংকট নিরসনে সরকারের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. লুৎফর রহমান। তিনি বলেন, গত ১১ বছর ধরে প্রজাতন্ত্রের কর্মচারীরা নতুন পে-স্কেল থেকে বঞ্চিত রয়েছেন। এ সময়ে সম্মিলিত মুদ্রাস্ফীতি ১০৮ শতাংশে পৌঁছেছে। ২০১৫ সালের বেতন কাঠামো দিয়ে ২০২৬ সালে এসে কর্মচারীদের পক্ষে সংসার পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তাই অবিলম্বে নবম পে-স্কেল বাস্তবায়ন জরুরি বলে দাবি জানান তিনি।

কর্মচারী নেতারা অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকার নবম পে-স্কেল নিয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। অন্তর্বর্তীকালীন সরকারও পে-কমিশন গঠনের আশ্বাস দিলেও শেষ পর্যন্ত গেজেট প্রকাশ করেনি। বরং ৩৯ হাজার কোটি টাকার বরাদ্দ রেখে নির্বাচিত সরকারের ওপর বাস্তবায়নের দায়িত্ব ছেড়ে দেওয়া হয়।

তাদের ভাষ্য, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী নির্বাচনি ইশতেহারে নবম পে-স্কেল বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও অর্থ মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনা ও অর্থনৈতিক সংকট বিবেচনায় মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত নবম পে-স্কেল কার্যকরের আহ্বান জানান তারা।

সংগঠনটির নেতারা আরো জানান, ১২ জুনের অবস্থান কর্মসূচি থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিক ও কঠোর আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
সানা/আপ্র/১৬/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই