গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দেশে মৃদু ভূমিকম্প অনুভূত

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭:৫০ পিএম, ২০ মে ২০২৬ | আপডেট: ১২:৩৪ এএম ২০২৬
দেশে  মৃদু ভূমিকম্প অনুভূত
ছবি

ছবি সংগৃহীত

দেশে উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। মৃদু মাত্রার এই ভূমিকম্পে বাংলাদেশের বেশ কিছু অঞ্চলসহ সীমান্তবর্তী ভারতের ত্রিপুরা রাজ্যের বেশ কিছু এলাকা কেঁপে উঠেছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৩।

আবহাওয়া অফিসের বিশেষ বুলেটিনে জানানো হয়, মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ সময় দুপুর ১টা ১ মিনিট ৭ সেকেন্ডে এই ভূকম্পন অনুভূত হয়। দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা হবিগঞ্জের গজনাইপুর ছিল এই ভূমিকম্পের মূল উৎপত্তিস্থল। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এর দূরত্ব ছিল উত্তর-পূর্ব দিকে প্রায় ১৪৬ কিলোমিটার।

স্থানীয় সূত্র ও আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী, ৩.৩ মাত্রার এই মৃদু কম্পনটি উৎপত্তিস্থল হবিগঞ্জের বানিয়াচং ছাড়াও মৌলভীবাজারের শ্রীমঙ্গল, সুনামগঞ্জ, কিশোরগঞ্জের বাজিতপুর, ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে মৃদুভাবে টের পাওয়া গেছে। এ ছাড়া সীমান্ত পেরিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর, ধলাই ও উনকোটি জেলাতেও এই কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রিখটার স্কেলে ৩.৩ মাত্রার এই কম্পনটি ‘মৃদু’ শ্রেণির আওতাভুক্ত। স্বল্প মাত্রার এই ভূমিকম্পের কারণে বাংলাদেশ বা ভারতের কোথাও এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এসি/আপ্র/২০/০৫/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’
১৪ সেপ্টেম্বর ২০২৬

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’

নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্...

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই