গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এমন ভ্যাপসা গরম কতদিন থাকবে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৬ পিএম, ২১ মে ২০২৬ | আপডেট: ১৩:৪০ এএম ২০২৬
এমন ভ্যাপসা গরম কতদিন থাকবে
ছবি

ছবি সংগৃহীত

টানা চারদিন ধরে দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকালও দেশের ১১ জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে। এছাড়া দেশজুড়ে ভ্যাপসা গরমও অব্যাহত রয়েছে। লাগাতার বৃষ্টি না হলে এই গরম কমার সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে আবহাওয়াবিদ ওমর ফারুক সংবাদমাধ্যমকে বলেন, ‌‘এখন তো বর্ষার আগ মুহূর্ত। এবার মৌসুমি বায়ু কিছুটা আগে প্রবেশের সম্ভাবনা আছে। মৌসুমি বায়ু বাংলাদেশে প্রবেশের আগে সাধারণত বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ অনেক বেড়ে যায়। এ সময় বাতাস ভারী ও আর্দ্র অনুভূত হয়, ফলে গরমের তীব্রতাও বেশি লাগে।

তিনি আরো বলেন, বঙ্গোপসাগর থেকে উষ্ণ ও আর্দ্র বাতাস দেশের ভেতরে প্রবেশ করতে শুরু করলে বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়ে। এর প্রভাবে ঘাম বেশি হয়, অস্বস্তিকর গরম অনুভূত হয়।

লাগাতার বৃষ্টি না হলে ভ্যাপসা গরমের এই অনুভূতি থাকবে বলে জানান তিনি। এদিকে আজ বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির আভাস রয়েছে।

তবে সাময়িক বৃষ্টি হলেও বৃষ্টি থেমে যাবার কিছুক্ষণ পর গরম আগের মতো অনুভূত হয় বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক।

তিনি জানান, প্রাক বর্ষা মৌসুমে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে তাপমাত্রা কিছুটা কম হলেও মানুষের মাঝে অস্বস্তি বিরাজ করে। গায়ের ঘাম শুকাতে সময় লাগে। টানা বৃষ্টি হলে এই গরম অনেকটা কমে আসে।

এসি/আপ্র/২১/০৫/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’
১৪ সেপ্টেম্বর ২০২৬

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’

নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্...

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই