গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঈদযাত্রার শুরুতেই পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৫২ পিএম, ২৩ মে ২০২৬ | আপডেট: ২৩:৪৯ এএম ২০২৬
ঈদযাত্রার শুরুতেই পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু
ছবি

ছবি সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে যাত্রা শুরুর প্রথম দিনেই দেশের পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত কুষ্টিয়া, দিনাজপুর, যশোর, ফরিদপুর ও গাজীপুরে এসব দুর্ঘটনা ঘটে। এ সময় আরো বহু মানুষ আহত হয়েছেন।
জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কুষ্টিয়া জেলায়। এরপর রয়েছে দিনাজপুর ও যশোর।
কুষ্টিয়া: কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে এক নারীসহ চারজন নিহত হন এবং অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের শিয়ালডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি বাসের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে।
দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হন। শনিবার সকাল ৯টার দিকে রানীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, একটি মোটরসাইকেলে তিন আরোহী ছিলেন। মহাসড়কে ওঠার সময় দ্রুতগতির ট্রাকটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে পুলিশ ট্রাক জব্দ করে এবং হেলপারকে আটক করে।

যশোর: যশোর-খুলনা মহাসড়কে কাভার্ডভ্যান, ভ্যান ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হন এবং আরো দুজন গুরুতর আহত হন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চাউলিয়া তেলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে হামিরদী ইউনিয়নের চুমুরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা-বরিশাল মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির বাসটি তাকে চাপা দেয় এবং চালক পালিয়ে যায়।

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় একজন নিহত হন এবং আরো দুজন আহত হন। শনিবার ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সংঘর্ষের পর পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঈদযাত্রার শুরুতেই সড়কে একাধিক প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা মহাসড়কে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদারের দাবি জানিয়েছেন।
সানা/আপ্র/২৩/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে
১৪ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে

মোজাফফরকে জিজ্ঞাসাবাদের পর জানালেন প্রসিকিউটর

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত

বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে শুরু করতে চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই