গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কুয়াশাচ্ছন্ন আবহাওয়া আর শীতের তীব্রতায় কাঁপছে দেশ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩২ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২২:০৬ এএম ২০২৬
কুয়াশাচ্ছন্ন আবহাওয়া আর শীতের তীব্রতায় কাঁপছে দেশ
ছবি

ছবি সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীতের প্রকোপ অব্যাহত রয়েছে। তাপমাত্রা ধারাবাহিকভাবে কমে যাওয়ায় বিভিন্ন অঞ্চলে শীতের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। ভোর ও রাতের দিকে হিমেল বাতাসের কারণে ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে পড়ছে অনেকের জন্য। হাটবাজার, নির্মাণকাজ ও খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবী মানুষের কষ্ট হচ্ছে সবচেয়ে বেশি। ঢাকার রাস্তায় মানুষের উপস্থিতি কমে গেছে। খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না।

সোমবার (২৯ ডিসেম্বর) আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এদিকে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৮ ডিগ্রি। এর বাইরে ঢাকা বিভাগে টাঙ্গাইল ১২ দশমিক ৭, ফরিদপুর ১৩ দশমিক ৩, মাদারীপুর ১৩ দশমিক ৩, গোপালগঞ্জ ১৩ দশমিক ২, কিশোরগঞ্জ ১০, মুন্সিগঞ্জ ১৩ দশমিক ১, নরসিংদী ১৩ দশমিক ৭ এবং নারায়ণগঞ্জে ১২ দশমিক ৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজশাহী বিভাগে রাজশাহী ১২ দশমিক ৪, ঈশ্বরদী ১২ দশমিক ৫, বগুড়া ১২ দশমিক ৭, বগুড়াবাজার ১১ দশমিক ৭, নওগাঁ ১২ এবং বাগাতিপাড়ায় ১২ দশমিক ৯ ডিগ্রি তাপমাত্রা ছিল। রংপুর বিভাগে রংপুর ১৩, দিনাজপুর ১২ দশমিক ৪, সৈয়দপুর ১৩, তেঁতুলিয়া ৯ দশমিক ৬, লালমনিরহাট ১৩ দশমিক ৪ এবং নীলফামারীতে ১৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহে ১৩ দশমিক ৬ ও শেরপুরে ১৪ ডিগ্রি তাপমাত্রা ছিল। সিলেট বিভাগে সিলেট ১৪ দশমিক ৫ এবং শ্রীমঙ্গলে ১৪ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চট্টগ্রাম বিভাগে চট্টগ্রামে ১৫ দশমিক ৭, কুমিল্লা ১৪ দশমিক ৫, চাঁদপুর ১৪ দশমিক ৮, মাইজদীকোর্ট ১৫ দশমিক ৩, ফেনী ১৪ দশমিক ৩, সন্দ্বীপ ১৫ দশমিক ৫, হাতিয়া ১৫, কক্সবাজার ১৪ দশমিক ৫, সীতাকুণ্ড ১৪ দশমিক ৫, পতেঙ্গা ১৫, বান্দরবান ১৫ দশমিক ২ এবং খাগড়াছড়িতে ১৪ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। খুলনা বিভাগে খুলনা ১৩ দশমিক ৫, যশোর ১৪, সাতক্ষীরা ১৩ দশমিক ৫, কুষ্টিয়া ১২ দশমিক ৬, চুয়াডাঙ্গা ১২ দশমিক ২ এবং ঝিনাইদহে ১৩ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয় এবং বরিশাল বিভাগে বরিশালে ১৩ দশমিক ৫, পটুয়াখালী ১৪ দশমিক ৫ এবং ভোলায় ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের অনেক জায়গায় শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে।

ঢাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে হিমেল বাতাস বয়ে যেতে পারে।

এদিকে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের অনেক জায়গায় শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে।

এসি/আপ্র/২৯/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই