গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ডিএনসিসির তিন হাজার পরিচ্ছন্নকর্মী পেলেন ঈদ উপহার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৪ পিএম, ২৪ মে ২০২৬ | আপডেট: ০৫:৪৩ এএম ২০২৬
ডিএনসিসির তিন হাজার পরিচ্ছন্নকর্মী পেলেন ঈদ উপহার
ছবি

ছবি সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রায় তিন হাজার পরিচ্ছন্নতাকর্মীকে ঈদ উপহার হিসেবে জনপ্রতি ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। রোববার (২৪ মে) রাজধানীর গুলশান নগরভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ চেক বিতরণ করা হয়। সিটি করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে পরিচ্ছন্নতাকর্মীদের হাতে চেক তুলে দেন করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেন, কোরবানির ঈদকে সামনে রেখে নগরে অতিরিক্ত বর্জ্য ব্যবস্থাপনায় পরিচ্ছন্নতাকর্মীরা নিরলসভাবে কাজ করেন। তাদের শ্রম ও কষ্টের কথা বিবেচনায় নিয়ে এ সহায়তা প্রদান করা হয়েছে। পরিচ্ছন্নতাকর্মীরাই নগরকে পরিষ্কার ও বাসযোগ্য রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের অবদান ছাড়া “গ্রিন ও ক্লিন ঢাকা” বাস্তবায়ন সম্ভব নয়।

অনুষ্ঠানে নগরবাসীর প্রতি যত্রতত্র ময়লা না ফেলার আহ্বান জানানো হয় এবং আসন্ন বর্ষা মৌসুমে দ্রুত বর্জ্য অপসারণে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সানা/কেএমএএ/আপ্র/২৪/৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই