গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঈদের ছুটির মধ্যে তিনজনকে সচিব পদোন্নতি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪২ পিএম, ২৬ মে ২০২৬ | আপডেট: ০৫:১৭ এএম ২০২৬
ঈদের ছুটির মধ্যে তিনজনকে সচিব পদোন্নতি
ছবি

ছবি সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার ছুটির মধ্যেই প্রশাসনে গুরুত্বপূর্ণ রদবদল এনে তিনজন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। একই সঙ্গে বদলি করা হয়েছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেনকে।

সোমবার (২৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ পদোন্নতি ও রদবদলের আদেশ জারি করা হয়।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আতাউর রহমান খানকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীকে পদোন্নতি দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) করা হয়েছে। এছাড়া কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির-উদ-দৌলাকে সচিব পদে উন্নীত করে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

একই আদেশে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেনকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে বিভাগের অতিরিক্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞাকে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

নির্বাচনের মাধ্যমে ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকারে আসার পর থেকেই জনপ্রশাসনে ধারাবাহিক রদবদল চলছে। এ সময়ে একদিকে যেমন পদোন্নতি পেয়েছেন অনেক কর্মকর্তা, অন্যদিকে অনেককে সরিয়ে দেওয়া হয়েছে পূর্বের দায়িত্ব থেকে। প্রশাসন ও পুলিশ বিভাগের বেশ কয়েকজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আবার অনেকে স্বেচ্ছায় অবসর নিয়েছেন।

সর্বশেষ এ রদবদলের মাধ্যমে প্রায় এক মাস ১০ দিন পর নতুন সচিব পেল বাণিজ্য মন্ত্রণালয়। গত ১৭ এপ্রিল ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান মারা গেলে পদটি শূন্য হয়ে পড়ে। সেই শূন্য পদে দায়িত্ব পেলেন নবপদোন্নতিপ্রাপ্ত আতাউর রহমান খান।

অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের সময়ে সচিব পদমর্যাদায় ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া মইনুল খান স্বেচ্ছা অবসরে গেলে পদটি শূন্য হয়। এরপর কমিশনের সদস্য মো. আব্দুল গফুর অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন আদেশে নাসির-উদ-দৌলাকে সচিব পদে পদোন্নতি দিয়ে কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।
সানা/আপ্র/২৬/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই