গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৮ পিএম, ২৭ মে ২০২৬ | আপডেট: ১৭:৪০ এএম ২০২৬
ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
ছবি

ড. মুহাম্মদ ইউনূস -ফাইল ছবি

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বুধবার (২৭ মে) ভোরে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকাল ৬টা ৫০ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ড. ইউনূস ঢাকা ত্যাগ করেন। প্রথমে তিনি তুরস্কের ইস্তাম্বুলে যান, সেখান থেকে তার প্যারিসে পৌঁছানোর কথা রয়েছে।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, যাত্রাকালে তাকে ভিআইপি প্রোটোকল প্রদান করা হয়। তবে তার এ সফরের উদ্দেশ্য বা নির্ধারিত কর্মসূচি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি।

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ড. মুহাম্মদ ইউনূস। পরে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করলে তিনি প্রধান উপদেষ্টার পদ ছাড়েন।

নির্বাচনের পর দায়িত্ব ছাড়ার পর থেকে তিনি দেশে অবস্থান করছিলেন। এ সময় তার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে নিয়মিত তথ্য জানিয়ে আসছিল ইউনূস সেন্টার। তবে তার বর্তমান বিদেশ সফর নিয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।
সানা/আপ্র/২৭/৫/২০২৭
 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই