গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দেশবাসী ও বিশ্ব মুসলিমের প্রতি ঈদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, আনন্দ ভাগাভাগির আহ্বান

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:০১ পিএম, ২৮ মে ২০২৬ | আপডেট: ২০:৩০ এএম ২০২৬
দেশবাসী ও বিশ্ব মুসলিমের প্রতি ঈদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, আনন্দ ভাগাভাগির আহ্বান
ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান -ছবি সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৭ মে) দেওয়া এক ভিডিও বার্তায় তিনি কোরবানির প্রকৃত শিক্ষা হিসেবে আত্মশুদ্ধি, ত্যাগ, তাকওয়া এবং মানবিক সহমর্মিতার ওপর গুরুত্বারোপ করেন।

ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী বলেন, ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত দিকনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে এসেছে পবিত্র ঈদুল আজহা।

তিনি বলেন, কোরবানি শুধু পশু জবাইয়ের আনুষ্ঠানিকতা নয়; বরং মানুষের ভেতরের লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ ও পশুত্বকে পরাভূত করার শিক্ষাই এর মূল তাৎপর্য। আল্লাহর প্রতি আত্মসমর্পণের এ উৎসব মানুষকে সত্য ও সুন্দরের পথে পরিচালিত করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য রয়েছে, তাদের প্রতি দরিদ্র ও অসচ্ছল মানুষের সঙ্গে কোরবানির মাংস ভাগাভাগি করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সমাজে সহমর্মিতা ও সম্প্রীতি গড়ে তোলাই কোরবানির অন্যতম শিক্ষা।

একই সঙ্গে ঈদকে কেন্দ্র করে পরিচ্ছন্নতা বজায় রাখার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণ এবং পশুর রক্ত ও বর্জ্য দ্রুত অপসারণে পরিচ্ছন্নতাকর্মীদের সহযোগিতা করার আহ্বান জানান। পাশাপাশি সাধারণ মানুষকেও নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার অনুরোধ করেন।

ভিডিও বার্তার শেষে প্রধানমন্ত্রী দেশ, মুসলিম বিশ্ব এবং সমগ্র মানবজাতির শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন। বিশ্বজুড়ে সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করে তিনি দেশবাসীকে আবারও ঈদের শুভেচ্ছা জানান।
সানা/আপ্র/২৮/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই