গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

খুলনায় বাসার ভেতরে নানি ও দুই নাতিকে ‘হত্যা’

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৭ পিএম, ৩০ মে ২০২৬ | আপডেট: ০১:২৬ এএম ২০২৬
খুলনায় বাসার ভেতরে নানি ও দুই নাতিকে ‘হত্যা’
ছবি

এই বাসা থেকে নানি ও তার দুই নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ -ছবি সংগৃহীত

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকার একটি ভাড়া বাসা থেকে নানি ও তার দুই নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ মে) সন্ধ্যায় সুজুকি গলির পাশের দারুল আমান মহল্লায় শরিফুল ইসলামের বাড়ির একটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

নিহতরা হলেন বেবি বেগম (৬৫) এবং তার দুই নাতি শামীম ব্যাপারী (১২) ও মুস্তাকিম (৪)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেরি বেগম তার মা ও দুই সন্তানকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। শামীম ও মুস্তাকিম তার প্রথম স্বামী মাসুমের সন্তান। প্রায় চার বছর আগে মেরি দ্বিতীয় স্বামী রফিকুল ইসলামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে তিনি পরিবারের সঙ্গে স্থায়ীভাবে বসবাস করতেন না; মাঝেমধ্যে সেখানে আসতেন।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ঈদের দিন রাতেও বেবি বেগম ও তার দুই নাতিকে এলাকায় দেখা গেছে। এরপর থেকে তাদের আর দেখা যায়নি। শনিবার বাসা থেকে দুর্গন্ধ বের হলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে সিআইডির অপরাধস্থল তদন্ত দল কাজ করছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ঘটনার পর থেকে মেরির দ্বিতীয় স্বামী রফিকুল ইসলাম পলাতক রয়েছেন। প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মেরি বেগমকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
সানা/আপ্র/৩০/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই