গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সাত দিনের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৫ পিএম, ৩১ মে ২০২৬ | আপডেট: ০২:৩১ এএম ২০২৬
সাত দিনের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ
ছবি

ছবি সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ রোববার (৩১ মে)। দীর্ঘ অবকাশ শেষে আগামীকাল সোমবার (১ জুন) থেকে খুলছে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান এবং দেশের পুঁজিবাজার। ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ।

এবার ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের অবকাশ উপভোগ করেন। সোমবার থেকে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানে নিয়মিত কার্যক্রম শুরু হবে।

ছুটির শেষ দিনে রাজধানীর প্রধান প্রবেশপথগুলোতে ফিরতি যাত্রার চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। কমলাপুর রেলস্টেশনেও দেশের বিভিন্ন অঞ্চল থেকে কর্মজীবী মানুষের ঢাকামুখী ভিড় দেখা গেছে। ভোর থেকেই একের পর এক ট্রেন রাজধানীতে পৌঁছেছে। তবে এখন পর্যন্ত অতিরিক্ত যাত্রীর চাপ বা উল্লেখযোগ্য ভোগান্তির খবর পাওয়া যায়নি।

ফিরে আসা যাত্রীরা জানিয়েছেন, অধিকাংশ ট্রেনেই স্বস্তিদায়ক পরিবেশে ভ্রমণ করা গেছে। অনেক ট্রেন নির্ধারিত সময় মেনে চলাচল করলেও কয়েকটি ট্রেন গন্তব্যে পৌঁছাতে বিলম্ব করেছে। বিশেষ করে নেত্রকোনা, জামালপুর ও ময়মনসিংহ অঞ্চলের কয়েকটি ট্রেন দুই থেকে তিন ঘণ্টা দেরিতে ঢাকায় পৌঁছেছে বলে অভিযোগ রয়েছে। যাত্রীদের মতে, একক লাইনে একাধিক ট্রেনের ক্রসিংয়ের কারণেই এ বিলম্ব হয়েছে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, আজ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৪৩টি আন্তঃনগর ট্রেন এবং ২৩টি লোকাল, মেইল ও কমিউটার ট্রেনসহ ৬৬টি ট্রেন যাত্রী নিয়ে ঢাকায় ফিরবে। আগামীকাল থেকে এর সঙ্গে প্রতিদিন একটি করে ঈদ বিশেষ ট্রেন যুক্ত হবে।

ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ফিরতি যাত্রা শুরু হওয়ায় ঢাকার সড়কগুলোতেও ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়ছে। তবে সংশ্লিষ্টদের ধারণা, প্রতি বছরের মতো এবারও ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ায় কর্মব্যস্ততা তুলনামূলক কম থাকতে পারে। অনেক কর্মী সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে সময় কাটান এবং অনেক প্রতিষ্ঠান প্রথম দিন সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করে।

এদিকে ঈদের আগে সীমিত পরিসরে চালু থাকা ব্যাংক শাখাগুলোর পাশাপাশি সোমবার থেকে দেশের সব ব্যাংকে স্বাভাবিক লেনদেন শুরু হবে। একই সঙ্গে পুনরায় নিয়মিত লেনদেন শুরু হবে দেশের পুঁজিবাজারেও।

সংশ্লিষ্টদের মতে, দীর্ঘ ছুটি শেষে সোমবার থেকে রাজধানীসহ সারা দেশের প্রশাসনিক, আর্থিক ও বাণিজ্যিক কর্মকাণ্ড আবারও স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করবে।
সানা/আপ্র/৩১/৫/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই