গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সুপ্রিম কোর্ট ভবনে কর্মচারীর ঝুলন্ত লাশ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৮ পিএম, ০১ জুন ২০২৬ | আপডেট: ০৮:৩৩ এএম ২০২৬
সুপ্রিম কোর্ট ভবনে কর্মচারীর ঝুলন্ত লাশ
ছবি

ছবি সংগৃহীত

সুপ্রিম কোর্টের বিজয় একাত্তর ভবন থেকে হাই কোর্ট বিভাগের এক কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১ জুন) দুপুরে ভবনটির আট তলায় টয়লেটের পেছন থেকে তার লাশ উদ্ধারের কথা জানিয়েছেন শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান খান।

মো. কামাল উদ্দিন নামে ৪২ বছর বয়সি সেই ব্যক্তি হাই কোর্টের বিচারপতি এনায়েত হোসেনের বেঞ্চে জমাদার হিসেবে কাজ করছিলেন। তার বাড়ি নেত্রকোণা সদরের বড় কাঠুরি গ্রামে। ঢাকায় আদাবরে থাকতেন।

ওসি মনিরুজ্জামান বলেন, ঈদের ছুটি কাটিয়ে রোববার ঢাকা আসেন কামাল। সোমবার যান অফিসে।

কামালের মেয়ে কানিজ ফাতেমা বীথির বরাতে ওসি বলেন, “কামাল ‘জটিল রোগে’ ভুগছিলেন। সবশেষ ইবনে সিনায় নিউরোমেডিসিন বিভাগে চিকিৎসা নেন। গত ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত পাইলসের অপারেশনের কারণে অফিস করতে পারেননি। ওই সময় তিনি অফিস থেকে ছুটি না নেওয়ায় জটিলতায় পড়েন এবং সম্প্রতি হাজিরা নিয়ে বিপাকে পড়েন। এ কারণে তিনি চাকরি নিয়ে চিন্তিত ছিলেন। লাশ উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সানা/কেএমএএ/আপ্র/১/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই