গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দৌলতদিয়ায় ফেরি থেকে নিয়ন্ত্রণ হারিয়ে আবারো পদ্মা নদীতে বাস

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১১:১৮ পিএম, ০৫ জুন ২০২৬ | আপডেট: ১৩:৪১ এএম ২০২৬
দৌলতদিয়ায় ফেরি থেকে নিয়ন্ত্রণ হারিয়ে আবারো পদ্মা নদীতে বাস
ছবি

বাসটি ফেরি থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে-ছবি সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ‘এসবি সুপার ডিলাক্স’ পরিবহনের একটি বাস নদীতে পড়ে যায়। তবে বাসের যাত্রীরা আগে থেকেই নেমে যাওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘাট-সংশ্লিষ্ট সূত্র জানায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসটি দৌলতদিয়া ঘাটে পৌঁছানোর পর যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। পরে চালক ও তাঁর সহকারী বাসটি ফেরিতে ওঠানোর সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বাসটি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের একটি বড় ফেরিতে ওঠার চেষ্টা করছিল। এ সময় সেটি পাশের আরেকটি ফেরির র‌্যামের সঙ্গে ধাক্কা খেয়ে র‌্যাম ভেঙে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।

এসবি সুপার ডিলাক্স পরিবহনের দৌলতদিয়া ঘাট তত্ত্বাবধায়ক বারেক শেখ জানান, বাসটিতে ৩৭ জন যাত্রী ছিলেন। তাঁদের সবাইকে ঘাটে নামিয়ে দেওয়ার পর চালক ও তাঁর সহকারী বাসটি ফেরিতে তুলছিলেন। দুর্ঘটনার সময় বাসে তাঁরা দুজনই ছিলেন।

বাসের যাত্রী আল জুবায়ের বলেন, ফেরিঘাটে পৌঁছানোর পর সব যাত্রীকে নামিয়ে দেওয়া হয়েছিল। পরে চালক ও সহকারী বাসটি ফেরিতে ওঠাতে গেলে সেটি হঠাৎ একদিকে বেঁকে গিয়ে নদীতে পড়ে যায়।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস জানান, দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় বাসটির চালক ও তাঁর সহকারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ ও নৌপুলিশ ঘটনাস্থলে কাজ করছে। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন ঘটনাস্থলে যাওয়ার কথা জানান। তিনি বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং বাস উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

উল্লেখ্য, গত ২৫ মার্চ দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সোহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। ওই দুর্ঘটনায় ২৬ জন যাত্রীর মৃত্যু হয়। সেই ঘটনার পর ঘাট এলাকায় নিরাপত্তা জোরদারের কথা বলা হলেও আবারও একই ধরনের দুর্ঘটনা ঘটায় যাত্রী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
সানা/আপ্র/৫/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে
১৪ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে

মোজাফফরকে জিজ্ঞাসাবাদের পর জানালেন প্রসিকিউটর

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত

বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে শুরু করতে চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই