গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয় শিখতে ফ্রান্সে সফরে প্রধানমন্ত্রীর ‘না’

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৩ পিএম, ০৮ জুন ২০২৬ | আপডেট: ০৭:০৭ এএম ২০২৬
সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয় শিখতে ফ্রান্সে সফরে প্রধানমন্ত্রীর ‘না’
ছবি

ছবি সংগৃহীত

সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি শিখতে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসকের ফ্রান্স সফরের প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছ থেকে নাকচ হয়েছে। তবে এই সফরের অনুমতি পেয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী।।সোমবার (৮ জুন) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাজশাহী সিটি করপোরেশনের দুই কর্মকর্তার ভ্রমণ প্রস্তাবের সার-সংক্ষেপে সরকার প্রধানের নির্দেশনা থেকে এই তথ্য জানা যায়।

রাজশাহী সিটি করপোরেশনের প্রসাশক হলেন মাহফুজুর রহমান ও নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট

প্রধানমন্ত্রীর নির্দেশনায় বলা হয়েছে যে, এ বিষয়ে কোনো প্রকৌশলী জ্ঞান আহরণ করলে তা রাজশাহী সিটি করপোরেশনের কাজে লাগবে। রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক প্রকৌশলী নয়, বিধায় তার যাওয়া কোনো গুরুত্ব বহন করে না। এ সফরে শুধু প্রস্তাবিত নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) প্রয়োজনে যেতে পারেন।

প্রধানমন্ত্রীর নিদের্শনায় আরো বলা হয়েছে যে, ভবিষ্যতে এ ধরনের উদ্ভাবনী কাজের সঙ্গে বুয়েট এবং অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা নেওয়া উচিৎ হবে।

প্রধানমন্ত্রীর নির্দেশনার সম্পর্কে জানতে চাইলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এই তথ্য নিশ্চিত করেন।

সিগনেফাই বাংলাদেশ লিমিটেড কোম্পানির আমন্ত্রণে ‘সিগনেফাই ফ্রান্স এর আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন সেন্টারের’ পরিদর্শন এবং স্ট্রিট লাইটিংয়ের নতুন বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি শিখতে ফ্রান্সে যেতে চেয়েছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান ও নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান সুইট।

তাদের ফ্রান্স সফরের প্রস্তাবটি অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। সম্প্রতি মশক নিধনে পদ্ধতি দেখতে চট্টগ্রামের মেয়রের যুক্তরাষ্ট্র সফরের একটি প্রস্তাব নাকচ করে দেন প্রধানমন্ত্রী।

সানা/কেএমএএ/আপ্র/৮/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই