গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দুপুরে সুর্যের দেখা পেলো রাজধানীবাসী, বেড়েছে তাপমাত্রা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৫ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০৩:২৬ এএম ২০২৬
দুপুরে সুর্যের দেখা পেলো রাজধানীবাসী, বেড়েছে তাপমাত্রা
ছবি

ছবি সংগৃহীত

বেশ কয়েকদিন সূর্যের দেখা না পেয়ে শীতের তীব্রতায় জবুথবু অবস্থা ছিল রাজধানীবাসীর জীবন।  বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর-নাগাদ সূর্যের দেখা পেলো মানুষ। তাপমাত্রা ভোরে অনেক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা বৃদ্ধি পাওয়ায় শীতের তীব্রতা কমে এসেছে। যদিও রোদের তেজ খুব একটা নেই। ফলে শীতের অনুভূতি আছে আগের মতোই, শুধু কনকনে বাতাসের তীব্রতা কিছুটা কমেছে।

ঢাকায় ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস,  যা গতকাল ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ।

এদিকে আজ  দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কি.মি বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

দিনের তাপমাত্রা দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে৷ এদিকে দুপুর ১২টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর জানায়,  উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এসি/আপ্র/৩১/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে
১৪ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে

মোজাফফরকে জিজ্ঞাসাবাদের পর জানালেন প্রসিকিউটর

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত

বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে শুরু করতে চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই