গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চানখাঁরপুলে দুই বাসের মাঝে চাপা পড়ে প্রাণহানি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৫ পিএম, ১০ জুন ২০২৬ | আপডেট: ০১:০৬ এএম ২০২৬
চানখাঁরপুলে দুই বাসের মাঝে চাপা পড়ে প্রাণহানি
ছবি

নিহত জয় দেব পান্ডে -সংগৃহীত ছবি

রাজধানীর চানখাঁরপুল এলাকায় বাসে উঠতে গিয়ে দুই বাসের মাঝখানে চাপা পড়ে জয় দেব পান্ডে (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (১০ জুন) বিকেল সোয়া চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয় দেব পান্ডে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা। তিনি রয়েল ল্যাবরেটরিজের (হারবাল মেডিসিন) একজন ডিস্ট্রিবিউটর হিসেবে কর্মরত ছিলেন এবং ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. খালেক মিয়া জানান, দুর্ঘটনায় জড়িত মৌমিতা পরিবহনের দুটি বাস পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় একটি বাসের চালককে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিকেলে মৌমিতা পরিবহনের একটি বাসে উঠতে গেলে জয় দেব পান্ডে সামনে দাঁড়ানো ছিলেন। এ সময় বাসটি চলতে শুরু করে। একই পরিবহনের আরেকটি বাস দ্রুতগতিতে পাশ দিয়ে অতিক্রম করার সময় দুই বাসের মাঝে তিনি চাপা পড়েন এবং গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী মিজানুর রহমান বলেন, জয় দেব পান্ডে ব্যবসায়িক কাজ শেষে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। তিনি জানান, নিহতের দুই মাস বয়সী একটি সন্তান রয়েছে।
সানা/আপ্র/১০/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই